ছায়াতলে রাখো !

খোদা তুমি রাহমানুর রাহিম
অনুগ্রহ করে মার্জনা করো
তুমিতো আহকামুল হাকিম!

পড়ে আছি এ ভবের ধাঁধায়
পুরো জীবনে অসীম কাঁদায়
নেই যে আখেরাতের সদায়!

তালা চাবি নেই মোর কাছে
তুমি মাওলার সবতো আছে
তোমার খানায় জীবন বাঁচে!

রাখ আল্লাহ পাক ছায়াতলে
আমায় দিও না দূরেই ঠেলে
উদ্ধারও করো আপন বলে!

সকল যেন যার-তার ভাবে
বিশাল ধরণীতে সৃষ্ট জীবে
তোমার ই মহিমা গায় সবে!

খোদার গুনগান সর্বত্র ওঠে
তিনি বিরাজমান প্রতি ঘাটে
তাঁর কুদরতে সব তো মিটে!

Similar Posts

  • ফল্গুধারা

    আমোদ শখ হয় তো পূর্ণপিতা – মাতার টাকাতে,নিজের রুজি চলে যায়যতো প্রয়োজন মেটাতে। জীবন চলে কঠিন যুদ্ধেসব রঙ কেন বদলে যায়?আনন্দ খুশির কত জীবনমুহুর্তে হয় রে মলিন হায়! হাসি খুশির সকালগুলিচলে গেলো কোথায় হায়?মলিন মুখের সন্ধ্যা কতহাসি ব্যতীত কেটে যায়। বাঁধনগুলো বাঁধতে গিয়েনিজেই হলাম বাঁধনহারা,হাসি ফুটাতে সবার মুখেআমিই হলাম ছন্নছাড়া। সবাই ভাবে কতই সুখীমুখে থাকে…

  • দারিদ্রের জ্বালা

    দারিদ্র্য মমতা শূন্য অভিশাপ যতঅসীম কষ্টের সীমানা সংখ্যা শত।অসংখ্য মানুষকে কুরে কুরে খায়অভাবের কারণেই করে হায় হায়!সমাজ – সভ্যতাকে পিছিয়ে দেয়পশুত্বের এক পর্যায়ে পৌঁছে নেয়।কত সীমাহীন দুর্ভোগ দুর্গতি সয়দুঃখ ও কষ্টভোগে জর্জরিত রয়!দারিদ্রের কশাঘাতে কত হালাককিংকর্তব্য বিমুড় যে যত চালাক।ক্ষুধার নির্মম যাতনায় তারা পিষ্টঅভাবের অনলে জীবন্ত অনিষ্ট!ন্যায় ও অন্যায় বিস্মৃত দগ্ধ হয়েবনু আদম যত পাপ-পঙ্কিল…

  • চরিত্র

    ধরণীতে যতো রয়েছে কুজননুনের মতো কতই তীতকুটেজ্ঞান দেয় যেন তারাই সুজন ! নানা রুপের মানুষের চরিত্রসুযোগে তারা ঢেঁকুর তোলেবলে বন্ধু তারাই কত পবিত্র ! তাদের চতুর অভিসন্ধির ভয়মিষ্টি কথার আড়ালে থাকেচেহারায় কোন প্রকাশ না রয় ! এক অদৃশ্য বস্তু চরিত্র সেইবসবাসরত হিয়ার মাঝে ইআত্বায় লুকিয়ে আছে যেই। কখনও নুনে ধরেনি পোকাযার প্রমাণ ইতিহাস আছেমানবরাই সর্বদা…

  • যত সর্বনাশ!

    শোন হে নামী দামিই পাহলোয়ান বীরতোমার বীরত্বের সুনাম যশ চতুর্দিকেবিস্তৃত আছে আরোও উন্নত মম শীর। দূরে অদূরে কাছে আরো পাছেই নামদেশ বিদেশের অনেক অগনিত স্থানেছড়িয়ে ছিটিয়ে রয়েছে কত না সুনাম। এছড়াও সব মানুষ এক বাক্যেই চিনেতুমি নামকরা পরিচিত কিশোর যুবকশিশু ছোট বড় বৃদ্ধ মহলে সবে জানে। অনেক বিখ্যাত পূর্বে যতই লোক ছিলওঁদের মধ্যে অজস্র আরোও…

  • বংশী বাদক

    বাঁশের বাঁশির যতো মধুর সুরসে সুর হয় কতো মুগ্ধকর এরআওয়াজ চলে যায় বেশী দূর। অসীম মাহাত্ম্য যার সুর লহরীবংশী ওয়ালা বাজায় বাঁশি সেদিন রজনী আরো নিশি প্রহরী। বংশী বাদকের কত যেনো মোহখেয়াল খুশি মতে সুর দিতে রয়আরো ফুর্তিতে থাকে তার দেহ। কখনোই দেয় মন মাতানো টানবাজাতে থাকে দিয়ে মনো প্রাণমুগ্ধ হয় কতো হৃদয় আর জান!…

  • সুখের মেলা

    তোমার সখারও আসবেযেদিন এমোনি কারা-বন্ধআমার মতন কেঁদে কেঁদেহয়তো তুমিও হবেই অন্ধ দীর্ঘ বেলা কাটবে না আরবান্ধব তোমার হানবে হেলাবইতে প্রাণের শান- এ ভারভাঙবে তোর সুখের মেলা। মোর বন্ধুর জন্যে সব চেয়েবেশ যত কিছু করতে পারিতা শুধু বন্ধু হয়ে থাকা আরতাকে দেয়ার সুযোগও ধরি। সে যদি জানে যেনো আমিসুখী মহব্বত করেও তাকেবিনিময়ে কোনো পুরস্কারইচাইবে নাতো বন্ধু…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *