ভাবুক এক ছেলে !

ভাবুকটির বয়স যখন ষোল হল
তখন তার মনটাও পোলিশকৃত
আয়নার মতো হয়ে তাতে সবুজ
মাঠের প্রতিচ্ছবি যত ভেসে গেল।

হৃদয় গহ্বর শূন্য উপত্যকার মত
যখন হয় ফিরিয়ে দিতে লাগলো
সকল শব্দের প্রতিধ্বনি যতো যে
বিকেলে শুনলো চারিদিক তখন।

ঝর্নার পাশে বসেও ভাবছে বটে
গভীর ভাবে ঝর্ণাটি ভূগর্ভ থেকে
উৎসারিত যেমন কবির কল্পনা
থেকেই ভাবনার উৎসারণ ঘটে।

পরে ভাবছে পাতাগুলোকে নিয়ে
যেগুলোর রঙ হলুদ এবং অস্থির
আরো মৃত্যু মানব-আত্মা নিয়ে ঐ
পাকা গাছের ই পাতাগুলো দিয়ে।

ফুলের উপর দৃষ্টি নিক্ষেপ করল
দেখতে পেল ধীরে ধীরে নির্জীব
হয়ে যতো শুকিয়ে যাচ্ছে সকল
ফুল আর বীজগুলো ঝরে পড়ল।

মেয়েরাও নিজেদের গয়না গাটি
সোনারূপা যুদ্ধ বিগ্রহের দিনে ই
গুপ্ত রাখে যেমন নিজের গর্ভেতে
গুছিয়েই বীজগুলো রাখে মাটি।

মোরা জীবন-পেয়ালা পান করি
তাতে নৈরাশ্য আশংকা ও ক্লান্তি
দূর করে ইবাদতে যদি রত থাকি
আল্লাহ পাক নিবেন উদ্ধার করি।

Similar Posts

  • সুরালো কথা !

    হৃদয়ে আমার কতোই ব্যথাছোট নাতনিটি কয়না কথা! অনেক ব্যস্ত সে যেনো থাকেআগ্রহী হই বুলি শুনি ফাঁকে! বাসার সবাই অপেক্ষায় রয়কতো সুরালো কথা যে কয়! মিষ্টি ও মধুর সুরের তার বাণীএকান্ত মনোযোগ দিয়ে শুনি! কথার ফাঁকে নাতনিটি কতোবাচন ভংগী আরো করে শতো! বাংলা ও ইংরেজি মিশ্রণ করেকথা বার্তায় যতো ই শুর ধরে! হাসির খোরাক যোগান দেয়অসুখ…

  • যার জ্বালা সে ই জানে

    অসংখ্য মানুষ তাদের নিজ যন্ত্রণায় ভোগেকেউ সাময়িক অনেকেও ভোগে যুগে যুগে!শারীরিক অসুস্থ অসংখ্য ও অগনিত লোকতাদের রয়েছে অসহনীয় কষ্ট আরো দুঃখ!রোগ শুকের অশান্তিও জ্বালাতন সহ্য করেওদের অসুখের তীব্র যন্ত্রণার সীমা না ধরে!সীমাহীন অসুখ বিসুখ আরো দুর্দশা যাদেরশরীর অশান্তি এবং দুর্বিষহ অবস্থা তাদের!মানষিক ব্যাধিতে আরোও জর্জরিত যারাবিকারগ্রস্ত অস্বাভাবিক ভাবেই চলে তারা!ওদের আচার আচরণেই রয় ব্যতিক্রম যতঅনুভূতি…

  • জীবন তরঙ্গ

    জীবন মৃত্যুর সঙ্গে হেরে থাকেসুখ দুঃখের কাছে আন্তরিকতাঅভিনয়ের কাছে বন্ধুত্ত আরোস্নেহ মায়া মমতা এগুলো কিন্তুগৌরব থেকে দূরে চলে ফাঁকে। কতো যে সমুদ্রের তরঙ্গের মতখারাপ বন্ধুদের মধ্যে রয় ততোচতুর্দিকে মোদের ঘিরে রয়েছেযতো হতাশার সহিত সব সময়সকলকেই কষ্ট দেয় শতো শত। কিন্তু ভালো বন্ধু নক্ষত্রের তুল্যযে নক্ষত্রের সমারোহ আকাশেঘিরে সৌন্দর্য্য আরোও অনেকশোভা মণ্ডিত করে তুলে তেমনবন্ধুও সর্বস্থানে…

  • সততায় মুক্তি

    কতো ব্যস্ততায় সময় কাটেসকাল গড়িয়ে দুপুর আরোদুপুর পেরিয়ে বিকেল তারপরেই রাত এভাবে ই সময়অতিক্রমে রয় স্কুল কলেজপথ ঘাট আর বাজার হাটে। জীবনের উন্নতিতে যে রয়সময়ের গুরত্বসহ কঠোরপরিশ্রম করে সময়মতো ইতার অবস্থান হতে মুনাফাঅর্জন করে তয় জীবনেরউন্নয়নে দেহে কত যে সয়। কঠোর সাধনা আর প্রচেষ্টাযেথায় নিয়োজিত রয়েছেদু:খ দুর্দশা অভাব অনটনঅনেক দূরে চলে যায় যারথেকে পরিশ্রমের ফলে…

  • আধুনিক জাতি

    আমরা কত যে আধুনিক জাতি,উন্নত চলা ফেরায় আছে খ্যাতি।বর্তমান যুগে চলছে উল্টো গতি,ঠিক থাকে নাই যেন তাদের মতি।টাকা দিয়ে দ্রব্য ক্রয় করে সারা,ইসলামি চিন্তা তো করে না তারা।নামাজ বন্দেগি করতে ইবাদত,ফরজ ওয়াজিব নফল ও সুন্নত।আদায় করতে ধরো সঠিক পথ,কল্যাণ মংগলের করতে নিয়ত।কেউ বা হাফ প্যান্ট কিনে টাকায়,কত জন ফুল প্যান্ট পরে বেড়ায়।হাফ প্যান্টে থাকে সতরের…

  • খেলায় ব্যস্ত রয় !

    কি বলি আর কোথায় যাইমনে মোর কোন শান্তি নাই! ছোট নাতনি নেই তো পাশেতারা যে দু’জন থাকত মিশে! বোনকে নিয়ে করতো খেলাআনন্দ উল্লাসে কাঠত বেলা! সেও প্রবাসে যাওয়ার ফলেসবার বিরহ ব্যথা যতো চলে! প্রত্যেহ ফোনযোগে কথা হয়সে কখনো খেলায় ব্যস্ত রয়। আলাপ করলে বোনকে চায়কথা বার্তায় যা আনন্দ পায় লুকিয়ে কোনো দিনও থাকেআড় চোখেতে দেখে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *