শান্তি মিলে!

স্নেহের বন্ধু কত আপনজন
মন মন্দিরে স্থান দিয়ে যারে
কেবল সর্বস্বান্ত নি:স্ব হয়েও
শত সাধনায় পেলাম না মন!

মুগ্ধকর তোমার মুখের হাসি
তোমার নয়ন যত ভঙ্গি বাঁকা
তুলনা হয়না তো কোন কিছু
যেনো আকাশেরই রবি শশী।

জল ব্যতীত বাঁচেনা যে মীন
মেঘের পানিতে চাতক বাঁচে
কেমন করেও আশেক বাঁচে
যদি তার মাশুক বাসে ভিন।

যার মনে বিচ্ছেদের আগুন
জলেতে কখনো নিভার নয়
কষ্ট পেরেশানি যতো আছে
বেশী চিন্তায় তা হয় দ্বিগুণ।

সকল অশোভন দূরে ফেলে
সঠিক সুন্দর মন নিয়ে চলে
আল্লাহ নবীজীর রাস্তা নিলে
ইহ ও পরকালে শান্তি মিলে!

Similar Posts

  • পুরুষ শাসিত সমাজ

    বাংলাদেশের নারী নির্যাতনপুরুষ শাসিত সমাজ ব্যবস্থামূল কারণ কোন মূল্য দেয়াহয় না শুধুই করে জ্বলাতন। নারীদের তো অবজ্ঞা করেপুরুষরা ভাবে তারা শাসকওদের আদেশ মানার জন্যজন্ম হয়েছে পুরুষের তরে। পুরুষ মনে করেই শ্রেষ্ঠ বলেতারা থাকেই নারী নির্যাতনেযে সব পুরুষ তাদের চোখেনারীদেরকে দাসী মনে চলে। দুর্বলতায়ও নির্যাতন চালায়দৈহিক আরো মানসিক কষ্টনারী-পুরুষদের থেকে দুর্বলচোখ বুজে সহ্যে শুর মিলায়। যতো…

  • পুতুল খেলা

    তাইফা রাইফা দু’টি বোনখেলায় থাকত বেশীক্ষণ।ঘটি বাটি থালা বাসন যতসেগুলো নিয়ে খেলত তত।পুতুলের দিত কানে দোলকেউ নিলে হতো গন্ডগোল।পরাতো তারা সুন্দর শাড়িউভয় হাতে পরাতো চুড়ি।দু’টি বোন গলাগলি করেআনন্দের সীমা নাহি ধরে।পুতুল দু’টি দুজনের হাতেআদর সোহাগ দিত তাতে।ঘুম পাড়াতো নিয়ে কোলেস্নেহ যা করত হেলে দুলে।জন্মদিন উৎসব উদযাপনউল্লাস কত করত জ্ঞাপন।পুতুল ওদের মনে হয় সবতারা করতো অসীম…

  • সৌন্দর্যে মুগ্ধ !

    যে লোক নিজেকে একান্তে জানেতপস্যা সাধনাতেই রয় মনে প্রাণেসে আল্লাহ তায়ালাকে বেশী মানে! পৃথিবীর যা দৃশ্য চেয়ে চেয়ে দেখিমনোলোভা মনোরম মনেতে রাখিস্রষ্টার সৃষ্টির সৌন্দর্যে মুগ্ধই থাকি! কষ্টার্জিত যা কিছু সাধন সিদ্ধ হয়কষ্ট বিনা যে প্রাপ্তি গুরুত্বপূর্ণ নয়অবহেলা অনাদরে তা পড়েও রয়! যতো লোক জেনে নেয় আত্মতত্বচলাচলের রাস্তাও ন্যায় আর সত্যসকল কিছুতে থাকে তার ব্যক্তিত্ব! সত্যবাদী…

  • রৌদ্র ছায়ার চিত্র

    হাজারো রঙ এক রঙে বাস করেহালকা গাঢ় মধ্যম স্বচ্ছ চকমকেঝলমলে আলোকোজ্জ্বল রেশমীসুরমাই নেকাব ঢাকা মিশেল ধরে। কানামাছি খেলা রৌদ্রছায়ার চিত্রঅনন্য হয়েই উড়তে থাকা অথবাজাহাজের গম্ভীর যেন নোঙর যারওপর দিয়ে ঢেউ বয়ে যায় বিচিত্র। তারপরও যার ওপর শান্তির ছায়াছেয়ে থাকে তার তলদেশে পাহাড়ীঝর্ণার গতি চঞ্চলতা অনুসন্ধানেরজ্বলন্ত শিখা কামনার উন্মত্ত মায়া। অসংখ্য তরঙ্গ ভিন্ন রকম ছোট বড়যখন…

  • পাপের স্থিরচিত্র

    খোদা কিছু মানুষকে করবেন না ক্ষমাসর্বব্যাপী ক্ষমার ঘোষণা থাকার পরওমহানবী (সা.)সেই শ্রেণির মানুষের জন্যজারি করেছেন সতর্কতা যারা গোপনেপাপ করে পরে অন্যের কাছেও প্রকাশকরার ফলে সব কিছুই রয়ে যায় জমা। অন্যের কাছে প্রকাশ করার কারণ হলকেউ যদিও রাতের আঁধারে যে কোনোগুনাহ করল এবং ওই ব্যক্তির গুনাহকেমহান আল্লাহ গোপন রাখলেন কিন্তু সেভোরে নিজে অন্য জনের কাছে ইচ্ছায়প্রচারেও…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *