ব্যায়াম, খাদ্য-পুষ্টি ও জীবনযাত্রা

কোন ধরনের ব্যায়াম “স্ট্রেস” কমায়?

স্ট্রেসের সাথে আমরা সবাই-ই কম বেশি পরিচিত। আমাদের নগর জীবনের এক নিয়মিত সমস্যা “স্ট্রেস”।

যেটি আমাদের আরো শারীরিক এবং মানসিক রোগের অন্যতম প্রধান কারণ।

স্ট্রেস থেকে রক্ষা পেতে অনেকেই অনেক কিছু করেন।

তবে আপনি যদি জীবনের চাপ বা এই স্ট্রেসকে পাশ কাটিয়ে দীর্ঘ সুস্থ জীবন চান সবচাইতে সহজ সমাধান হলোঃ ব্যায়াম করা শুরু করুন। 

চলুন প্রথমেই জেনে নেই স্ট্রেস প্রতিরোধে আমাদের কতটা ব্যায়াম করা দরকার।

স্ট্রেসকে দূরে রাখতে প্রতি সপ্তাহে কমপক্ষে ১৫০ মিনিট অর্থাৎ কমপক্ষে পাঁচ দিন ৩০ মিনিট মাঝারি “অ্যারোবিক” ব্যায়ামের পরামর্শ দেয় আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন।

যদি আপনার সময় কম থাকে, পুরো ৩০ মিনিটের সেশনটি সারাদিনে তিনবার ১০-মিনিট করে ভেঙে ভেঙে করতে পারেন।

এর পাশাপাশি আপনার সাপ্তাহিক রুটিনে পেশি শক্তিশালী করার ব্যায়ামগুলোর কমপক্ষে দুইটি সেশন রাখা জরুরি।

এ ব্যায়ামগুলো  আপনার বাহু, কাঁধ, বুক, পিঠ, পেট, পা এবং অন্যান্য পেশিকে সবল রাখতে সহায়তা করে।

তবে যত সহজে বলে দেওয়া গেল নিয়মিত ব্যায়াম করা, ততটা সহজ না তা আমরা সবাই-ই জানি।

এজন্য প্রয়োজন অভ্যাসের। শরীরচর্চার সাথে ধীরে ধীরে আপনার শরীরকে মানিয়ে নিন।

প্রথমে না হয় সপ্তাহে তিন দিন ২০ মিনিট করে জোরে জোরে হাঁটুন এবং পরে সেখান থেকে ধীরে ধীরে বাড়ান।

কী ধরনের ব্যায়াম স্ট্রেস থেকে মুক্তি দেয়? 

স্ট্রেস কমানোর জন্য যেসব ব্যায়াম– সেগুলো করার জন্য আপনাকে ক্রীড়াবিদ হতে হবে না।

প্রায় যেকোনো ধরনের ব্যায়াম সহায়ক হতে পারে।

মূল কথা হলো ঘাম ঝরতে হবে, হার্টবিট স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ করে বেশ কিছুক্ষণ ধরে রাখতে হবে।

মাঝারি মানের যে-কোনো ব্যায়ামই এগুলোর জন্য যথেষ্ট। 

মাঝারি অ্যারোবিক ব্যায়ামের মধ্যে আছেঃ

  • সাইকেল চালানো
  • দ্রুত হাঁটা বা জগিং
  • সাঁতার কাটা 
  • টেনিস 
  • নাচ
  • রোয়িং

এমনকি শীতকালের প্রিয় খেলা ব্যাডমিন্টন;
পেশি-শক্তিশালী ব্যায়ামের ক্ষেত্রে ভারোত্তলনকে বিবেচনা করতে পারেন।

এমনকি বাগান করা বা লিফটের পরিবর্তে সিঁড়ি বেয়ে ওঠার মতো সহজ কিছু ব্যায়ামও আপনার স্ট্রেস কমিয়ে দিতে পারে।

“ব্যায়াম” শব্দটা শুনলেই আমরা অনেকে ভয় পেয়ে যাই। এই ভয়টা দূর করতে হবে।

তাই আপনি উপভোগ করেন এমন কোনো শরীরচর্চা দিয়ে শুরু করা ভালো।

আপনি আনন্দে থাকলে ব্যায়াম আপনার দৈনন্দিন কাজের অংশ হয়ে উঠবে, তখন আর এটাকে বোঝা মনে হবে না।

ব্যায়ামের ভীতি কাটানোর একটা ভালো উপায় হলো বন্ধু বা পরিবারের সাথে মিলে একসাথে শরীরচর্চা করা।

যেমন দুই বন্ধু মিলে দৌড়ান বা সাঁতার কাটেন কিংবা পরিবারের সবাইকে নিয়ে হাঁটতে বের হন।

এতে ব্যায়ামের শারীরবৃত্তীয় উপকারগুলো বেড়ে যায় এবং পাশাপাশি বন্ধু বা পরিবারের সাথে সম্পর্কটাও আরো ভালো হয়ে ওঠে।

যা স্ট্রেস কমাতে আরো বেশি সাহায্য করে। 
তবে সব বয়সের জন্য সব ধরনের ব্যায়াম নয় ।

আপনার বয়স এবং শারীরিক সক্ষমতার ওপর নির্ভর করেই কোন ধরনের ব্যায়াম করবেন ।

কতক্ষণ ব্যায়াম করবেন সেটা ঠিক করে নেওয়া উচিত।

প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যায়াম
করুন।

Similar Posts

  • হেনরি ফোর্ড

    সফল ব্যক্তিদের ব্যর্থতার গল্প –  ফোর্ড মোটর কোম্পানির নাম কমবেশি সকলেই শুনে থাকবেন।হেনরি ফোর্ড এই অটোমোবাইল কোম্পানির প্রতিষ্ঠাতা ।অবিশ্বাস্য হলেও সত্য, হেনরি ফোর্ড একজন কৃষকের সন্তানছিলেন । স্কুলের গন্ডি পেরোনোর আগেই ঝরেপড়া এই মানুষটিই বিংশ শতাব্দীর অন্যতম শিল্পপতি এবং আধুনিক অটোমোবাইল ইন্ডাস্ট্রির অন্যতম রূপকার হিসেবে পরিচিতি লাভ করেছেন। এমনকি জার্মান নাৎসি বাহিনীর প্রধান, হিটলারও হেনরি…

  • মৃগী(Epilepsy) রোগ

    –   মৃগী রোগ – যাতে খিঁচুনি হয় নিউরোলজিক্যাল বা স্নায়ুবিক রোগ ।– এই রোগের  প্রকৃত কারণ  জানা  নাগেলেও সম্ভাব্য কারণ হিসেবে চিহ্নিত করা হয় মস্তিষ্কে আঘাত,স্ট্রোক, মস্তিষ্কে টিউমার বা সংক্রমণ, জন্মগত ত্রুটি প্রভৃতিকে ।–  কিছু কিছু ক্ষেত্রে দায়ী জিনগত মিউটেশন  বলে মনে করা হয়।–   খিঁচুনি হয় মস্তিষ্কের সেরেব্রাল কর্টেক্সের স্নায়ুকোষ সমূহের অতিরিক্ত ও অস্বাভাবিক ক্রিয়ার…

  • জ্যাক মা

    পৃথিবীর সফল মানুষের ব্যর্থতার কাহিনীঃ জ্যাকের ব্যর্থতার গল্পের শুরু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার সময় থেকেই। জ্যাকের সেই ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পুরো তিন বছর লেগেছিল। হার্ভাডে ভর্তির জন্য তিনি মোট দশবার আবেদন করেন, কিন্তু দশবারই প্রত্যাখ্যাত হন। চাকরি জীবনেও ভাগ্য তাকে বরাবরই নিরাশ করে গেছে। ছোট-বড় প্রায় ত্রিশটি কোম্পানিতে আবেদন করেও কোনো চাকরি পাননি জ্যাক।  ছোটবেলা…

  • ০১. আব্রাহাম লিংকন –

    পৃথিবীর  সফল মানুষের ব্যর্থতার কাহিনীঃ ০১. আব্রাহাম লিংকন – ১৮০৯ সালে জন্ম নেয়া আমেরিকার ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন । তাঁকে আমেরিকার সর্বকালের সেরা প্রেসিডেন্ট হিসেবে ধরা হয়।  আমেরিকায় তাঁর অবদানই সবচেয়ে বেশি দাসদের স্বাধীনতা লাভের পেছনে । তিনি নিঃসন্দেহে রাজনীতি ও খ্যাতির দিক দিয়ে  পৃথিবীর ইতিহাসের সফলতম মানুষদের একজন।   তাঁর শুরুটা কিন্তু ব্যর্থতার গল্প দিয়েই…

  • কনোনেল স্যান্ডার্স

     সফল ব্যক্তিদের ব্যর্থতার গল্প –  প্রতিটি সফল মানুষের ব্যর্থতার গল্প আছে। একবারে কেউ সফল হননি। সফল উদ্যোক্তা, রাজনীতিবিদ, শিল্পী, লেখক, বিজ্ঞানী – যার কথাই বলা যাক, সবাইকেই ব্যর্থতার কঠিন পথ পাড়ি দিয়ে অবশেষে সফল হতে হয়েছে। আবার এই সাফল্য পাওয়ার পরও অনেকে আবার ব্যর্থ হয়েছেন। আবারও তাঁরা উঠে দাঁড়িয়েছেন, এবং আবার সফল হয়েছেন। এইসব সফল…

  • রক্ত শূন্যতার ৫ টি লক্ষণ

    বিভিন্ন কারণে শরীরে রক্তশূন্যতা দেখা দিতে পারে। এটি সবচেয়ে বড় অপুষ্টি আয়রনের অভাব কিংবা থালাসেমিয়ার মতো রোগ-এর কারণ হতে পারে। এ ছাড়াও শরীরের অভ্যন্তরীণ ক্ষত থেকে হওয়া রক্তক্ষরণের ফলেও শরীরে দেখা দিতে পারে রক্তশূন্যতা। পরিবারের কেউ রক্তশূন্যতায় ভুগলে অন্যান্যদেরও হওয়ার ঝুঁকি বাড়ে। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা পুরুষদের ক্ষেত্রে প্রতি লিটার রক্তে ১৩৫ গ্রাম। আর নারীদের ১২০…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *