কতো স্নেহ ছিলো !

অনেকের জীবন বদলে যায়
স্বগতিতে চলতে থাকে নীরব
নিস্তব্ধভাবে আনন্দ সুখ পায়!

আমরা এখন যত বদলে গেছি
পাড়া পড়শী ছোটো বড়োদের
আগে সবাই কতো খবর নিছি!

স্নেহ আর মমতা অনেক ছিলো
যাহা কালের বিবর্তনে মানুষের
এসব কিছুও লোপ পেয়ে গেল!

সবাই আগের মতো যদি হতো
ঐকান্তিক সৌহার্দপূর্ণ ভাবেতে
যথাযথ সুন্দর থাকতো কতো!

জানতে ইচ্ছে করে যতো সব
জিজ্ঞাসা করার মতোই সাহস
সঞ্চার না করায় থাকেনি রব!

অনধিকার প্রবেশেই রাগ হলে
আমার উপর আমি সবই সহ্য
করতে ধৈর্য শক্তি যেনো মিলে!

আল্লাহ তায়ালা সাথে থাকেন
যে লোক ধৈর্য্য ধরে টিকে রয়
ধৈর্যে খোদা যেন স্থির রাখেন!

Similar Posts

  • মোদের রত্ন

    মোদের স্নেহের ছোট মনিতার প্রতি আদর সোহাগেসবার যেন মহব্বতের খনি! সকল সময় বোনের সাথেহাসি খুশিতে খেলা ধূলায়চলে ফিরে ধরে তার হাতে। মিল মহব্বত ও আদর যত্নএকত্রে হাসি খুশিতে থাকেওরা মোদের যেন শত রত্ন! দু’জনই সবার কত আদরেরবাসায় কখনো আড়াল হলেডাক পড়ে যায় আহলাদের! কদাচিৎ ওদের ও লাগে দন্দসামান্য নিয়ে রেষারেষি হয়পরে আবার করে আনন্দ !…

  • না হও নিরাশ

    আমরা আছি যত শ্রেষ্ঠ জাতিসঠিক থাকতে হবে মতি গতি।আচার আচরণে হবে না ত্রুটিবাড়াতে হবে সমাজে জ্যোতি।চলাচলে রাখবে ভালো সাথীহতে পারেতো জীবনে উন্নতি।খোঁজে নেও যে উন্নত জাতিউন্নয়নের সঠিক থাকবে মতি।আশরাফুল যা মাখলুকাত যতসঠিক রাস্তায় অগ্রসর ও তত।উত্তম চরিত্র ও রয়েছে যাঁদেরসর্বস্থানে সম্মান আছে তাঁদের।কথা বার্তা চাল চলনেও উন্নতসত্যবাদীরা হয়না তো অবনত।আল্লাহ তায়ালা মর্যাদা বাড়ানঅহংকার তাঁদের দেন…

  • পাগলের খেলা

    একদিন দুপুর বেলাদেখি পাগলের খেলা।পাথরে পাথরে ঘষেদৌড়ে লাফায় বসে।কখনো হয় বিভোরপাশে কয়েক কুকুর।পাগলা কি যেন খায়কুকুর ভিড় জমায়।ওদেরকে কত দেয়নিজের মুখেও নেয়।ছিড়া ব্যাগ যত ঝাড়েওরা লেজ তত নাড়ে।কুকুরগুলো এত ভক্ততাদের চোখ ও শিক্ত।লাঠিটি হাতে উঠায়কুকুর লেজ গুটায়।খাবার লয় কুড়িয়েকুকুর দেয় তাড়িয়ে।এভাবেই চলতে রয়ওরা তার তাড়া শয়।সে কাছে নেয় ডেকেআসে যে ওরা হেঁকে।কখনো কুলে তুলেমাথায় হাত…

  • স্রষ্টাকে স্মরি!

    অনেক স্নেহের বন্ধু তুমিমায়া মহব্বত করি আমি। শুনো আমার মনের কথাবুক ভরা আছে যত ব্যথা। তোমার ব্যথায় কষ্ট পাইঅশান্তির দায় মুক্তি চাই। মোরা স্রষ্টার ভরসা করিদিন রজনী তাঁকে স্মরি! আল্লাহ ছাড়া উপায় নাইতাঁর অনুগ্রহে শান্তি পাই! দুর্ভোগ দুর্গতি দূরে নেনকষ্ট সহিবার শক্তি দেন! সৃষ্টি কর্তা কত দয়াবানদান করেন যত কল্যাণ! উপাসনাতে শক্তি দিলেঅন্তরে বেশ শান্তি…

  • কতো আলাঝালা !

    সাপ্তাহিক ছুটি ছিল গতদিন শনিবারআমন্ত্রিত অতিথি আমাদের বাসাতেবেড়াতে আসবেন খবর জানার পরেনাতনী সাজতে কত সময় লাগে তার। কিছুক্ষণ পর পর সে জিজ্ঞেস করেকখন আসবেন মেহমানগণ উৎসাহউদ্দীপনায় তার সময় অতিক্রম হয়আর আনন্দ উল্লাসের সীমা না ধরে। দাওয়াতি তার নানা নানু মামা খালাঅবশেষেই অনেক্ষণ প্রতিক্ষা করারপরে আগমন হলে উল্লাস ফুর্তি খুশিআনন্দ আরো রয় যতো আলাঝালা। ছোট নাতনী…

  • হিংস্র দানব

    বাঘ সিংহ শিয়াল হায়না ভালুক,বন জংগল যেন তাদের তালুক।বীরত্ব দাম্ভিক হিংস্রের ভয়,প্রতিনিয়ত দূর্বলদের সংশয়।তাণ্ডব লীলা কঠোর দাপট,নিরীহ শাবকসহ হয়যে লোপাট।বসবাস গর্ত খাদ খন্দকে যাদের,কিছুটা হলেও নিরাপদ তাদের।আবাসন যাদের গাছ গাছালিতে,ভক্ষনে পারেনা তাদের ধরে নিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *