কতো দু:খ !

যতো পিতা মাতা আছেন জগৎ ভরে
সন্তানদের জন্যে তারা সব ত্যাগ করে
স্নেহ ও মমতার কোনো সীমা না ধরে!

ছেলে মেয়েদের জন্যে যত মোহ মায়া
শতো আরাম আয়েশ সুখ শান্তি এসব
ছেড়ে দিয়ে সন্তানদেরকে করেন দয়া!

কখনো দেখেন তো ওদের মলিন মুখ
সাহায্য ও সহানুভূতিতে হাসি ফুটাতে
না পারলে বেড়ে যায় মা বাবার দু:খ!

অসুখ বিসুখে আর ভোগে যদি জ্বরে
খাদ্য গ্রহণ না করে কতো দিন রজনী
কাটে কষ্টে তাঁদের জীবন বাজি ধরে!

চিন্তায় রয় শুধু সন্তান শীঘ্র মুক্তি পায়
উপাসনা আরাধনা পেরেশানি আরো
খাদ্য না খেয়ে রাত জেগে সময় যায়!

আল্লাহ তায়ালার অসীম কৃপার ফলে
তাঁদের ইবাদত বন্দেগী আর প্রার্থনায়
সন্তানসহ সবার সুখ এবং শান্তি মিলে!

Similar Posts

  • রসে ভরপুর রাত

    কালো ঝলমলেই রাতের রাণীঅনন্য রাত যতো রসে ভরপুরমদিরামত্ত রাত সুগন্ধে পরিপূর্ণআলোকোজ্জ্বল ছায়ায় মধ্যমমৃদু শীতল রাত তারাদের বাণী। অলস ফোঁপানী সারেঙ্গীর দীর্ঘবৈশাখী হাওয়া স্নেহেরই গোপনকথায় ভারী কাহিনীময় রাতেরাকোথায় হারিয়ে গেল যেন তারাহারিয়ে গেছে সেথা রয়েছে স্বর্গ। অতি সুন্দর মুহূর্ত হয় যা ওই সবরক্তের মাঝে যেন গেছে দ্রবীভূতহয়ে সেই কম্পিত অর্ধ উচ্চারিতঅসমাপ্ত বাক্য শোনা যায় স্পষ্টচোখের ভ্রু…

  • পরশ রতন !

    মায়ের দোয়া লাগে যার গায়তাকে সাক্ষাৎ হলে চেনা যায়প্রমাণ হয় তার ভাব ভঙিমায়। পঞ্চরস মেখে আছে যেজনকতো রসিক সুজন মহাজনআত্মা অন্তর যে পরশ রতন। সঠিক রাস্তা যার ভাগ্যে ঘটেআঁধার কালে তার চন্দ্র ওঠেআয় উন্নতি হয় জীবন হাটে। উপাসনা আরাধনা করে চলএসব করছে যত শান্তি হলোশান্তি সমৃদ্ধিতে জীবন গেলো! ইবাদত ও বন্দেগীর কষ্ট সয়আল্লাহ রাসুলের রাস্তায়…

  • জ্বালায় আলো !

    সেই সত্যিকার বন্ধু যে সঙ্গে থাকেবিপদে এগিয়ে রয় সময়ের ফাঁকে। কল্যাণের জন্য নিজের ক্ষতি করেঅসুখ বিসুখ হলে সে জড়িয়ে পড়ে। অবস্থা কখন কোন শোচনীয় হলেতখন আরাম বিসর্জন দিয়ে মিলে। দুঃখে নিজের খেয়াল রাখতে পারেআন্তরিকতার ফলে সব কিছু সারে। আনন্দ পুরোটাই ভোগ করতে চাওঅন্য কাহারো সঙ্গে ভাগ করে নাও। বন্ধুত্ব হওয়া যতো ধীরে ধীরে ভালোঅন্তরংগ হলে…

  • খোদার প্রিয় পাত্র

    পৃথিবীতে যতো মানুষ জোর জুলুমি ছাড়োচাইলে মানুষ হতে যে মানুষের সেবা করো। সৃষ্টি করছেন স্রষ্টায় সর্বত্র বিরাজমান বলোআল্লাহ ও রাসুলের পথে সুন্দর করে চলো। কলেমা নামাজ রোজা এসব ইবাদত বড়োঠিক না থাকে ইমান কিসের নামাজ পড়ো। ধরায় যত মানুষ আছে খোদার প্রিয় পাত্রঅনেকে চলছে শুধু তাঁকে না ভাবিয়া মিত্র। ধন সম্পদ ও জমি জমা তা…

  • সে অসুস্থ !

    সামান্য লিখে যাইমোর ছোট নাতনিঅসুস্থ হয়েছে তাইঅন্তরে শান্তি নাই! ওর হলো সর্দি জ্বরশরীরে সুখ আরামআয়েশ প্রশান্তি নাইথমকেছে কণ্ঠ স্বর! আরো আছে কাশিকখনো কমে আবারবাড়ে অশান্তি লেগেবেশী নেই হাসি খুশী! আমরা প্রার্থনা করিনাতনীর সুস্থতা দানকরার জন্যে একত্রেসবে আল্লাকে স্মরি!

  • বৃষ্টির জলে স্নান

    অনেকে কথার ভিতরেও কথা খোঁজেসহজ ভাষা তুমি ভুলে গেছো এসো এবৃষ্টি জলে স্নান করে গা জুড়াই ভিজে। জলের ভিতরে মুক্তি পথ ভেবে দেখোঅবধারিতের জন্য বসে থেকে আরোহৃদয় কিছু কুঞ্চন হয়েছে মনে রেখো। কীর্তন খোলা হিসেবে আছে সেই নাম?তেমনই প্রবাহ মুখটি সে রকমই আছে?সেরকম নেই আর থমকেছে তার কাম। তার ধারে এসে দাঁড়িয়েছ সুপারির সারিতোমার মাটির…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *