গ্রামীণ

আরম্ভ আর শেষ নেই কোনো
শেষ নেই দস্যুতার
ভোরের বেলায় শূন্যে উঠেছে
এক গ্রামের কুঠার।

 ত্রিসীমায় কোনো সঞ্চার কেউ
থাকবে না কোনোভাবে
আছে যেখানেই যত সবুজ রক্ত
সকল কিন্তু শুষে খাবে।

উজাড় করে দিয়ে যাবে সব
বট বৃক্ষ শিমুল শাল
যাকে বল আজ বনভূমি তাকে
জনভূমি বলো কাল।

দশ দিগন্ত নান্দী মুখর হারিয়ে
ফেলেই রয়েছে খেই
এই জীবনে কোথাও মনে হয়
কোনো প্রতিরোধ নেই।

কোথা থেকে সেই মুহূর্তে এসে
দিশাহীন প্রাঙ্গণে
বাইশটি ছেলে বাইশটি গাছ
বেঁধেছে আলিঙ্গনে।

বাইশটি ছেলে বাইশটি শিখা
কত স্নেহের আলিঙ্গনে
পরিদৃশ্যের মাঝখানেতে ওরা
অপেক্ষায় দিন গোনে।

ছালে ছালে জড়িয়ে গিয়েছে
বাইশটি ছেলের প্রাণ
দেহের প্রতিটি লোমকূপে জাগে
কত গায়ক দলের গান।

 সম্মুখে শুধু প্রশান্ত থেকে যায়
রোদ্দুরের ঝকঝকে
উদ্যত রেখেছে বাইশটি কুড়াল
দূর থেকে দেখে লোকে।

দূর থেকে দেখে লোকে ছেলেরা
যেন টুনটুনি বুলবুলি
ছেলে নয় ওরা যেনো ছেলে হয়ে
দাঁড়িয়েছে গাছগুলি।

Similar Posts

  • মানব কান্ড !

    যত কিছু আছে এই বিশ্ব ভ্রহ্মান্ডেতারও সবই বিরাজে মানব কান্ডে! মহাবিশ্বে যা কিছুর অস্তিত্ব আছেপ্রতিচ্ছবি দেহেতে বিরাজ করছে! অন্তর্চক্ষু আরো হৃদয় থাকাই চাইমঙ্গল লাভ হলে কতো শান্তি পাই! আমি কে আমার মনটা ই কিরুপমনোভাব হয় না যে কখন বিরুপ! পারলাম না আমার মনকে চিনতেসৎ চললে লোকে থাকবে মানতে! কুর্ণিশও করিনা আপনাকেই ছাড়াআল্লাহর নামে করো না…

  • স্নেহময়ী

    জন্মিয়া প্রথম যেদিন শিশু পড়িল মাঠিতে ,দাঁত নাই শক্তি নাই কোন কিছু ই খাইতে ।ভাগ্য গুণে মায়ের বুকে দুধ টুকু ছিল,জীব দিয়ে চুষে তাই জীবন বাঁচাল।স্নেহময়ী মা জননী কি যে অনুরাগী,অবাধ্য হলেও শিশু হয় না বিরাগী।সন্তানের সুখে ব্যস্ত থাকে সারাক্ষণও,দুঃখ কষ্ট কিছুই মনে করে না কখনো।সন্তান ব্যথা পেলে কলিজা মা’র জ্বলে,কতক্ষণে নিবারণ করতে পারে বলে…

  • মুগ্ধকর

    ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রের অধিকাংশসদস্য যদি সত্য কথা বলার দিকেই বিশেষখেয়াল রাখেন তাহলে জাতি ধর্ম বর্ণ দলমতনির্বিশেষে পারস্পরিক দ্বন্দ্ব কলহ ঝগড়া-বিবাদ হিংসা-বিদ্বেষ লোপ পাবে অনেকাংশ! কথাবার্তা বক্তৃতা দ্বারা কোনো সময় গর্ব নয়অহমিকা বাহাদুরি শ্রেষ্ঠত্ব এবং আত্মপ্রচারকরতে না রয় কখনো বক্তব্য দ্বারা মানুষকেবিভ্রান্ত না করার নির্দেশ অথচ লোকেরাইঅকারণে বক্তৃতাকে দীর্ঘায়িত করতেই রয়! দীর্ঘ বক্তৃতাকারীকে কেউ…

  • দুনিয়ায় যেন মুসাফির !

    ইসলাম সীমিত ব্যক্তি মালিকানা ই মানেখোদা সংযত পর্যায়ে ধনী গরীব উভয়েরমধ্যে পার্থক্য রেখেছেন অন্যের বঞ্চনা ওবিড়ম্বনার কারণ না হয় যা মানুষ জানে। আল্লাহপাক নিয়ন্ত্রণের দিয়েছেন নির্দেশমানুষকে অর্থনৈতিক জীবনও নির্ধারিতবিধানের আওতায় ই পরিচালনা করতেযাতে তারা সহজে পালন করে আদেশ। এ ভাবে সীমিত পর্যায়ে জীবনযাপন কররাসূল ( সা.) ইরশাদ করেছেন যেন তুমিদুনিয়াতে ভিনদেশ থেকে আগত কোনোমুসাফির বা…

  • অসীম খুশী

    লোকজন প্রস্তুতি নিয়ে বাজারে যায়আশ পাশের কত প্রতিবেশী সাথী পায়।কয়েক জন একত্রে হেঁটে রওয়ানা দেয়কেউ বা শিশু কিশোর যুবক যত নেয়।গল্প গুজব করে করে হাঁটতে ও থাকেকেহ আবার বিড়ি ধরিয়ে টানে ফাঁকে।শিশু কিশোররা কত দৌড়াদৌড়ি করেকতেক শিশু চলে যেন হাতে হাত ধরে।দৌড়াদৌড়ি করে ও সবার আগে যায়পরিশ্রান্ত হয়ে পরে সামনে তো দাঁড়ায়।কিছুক্ষণ পরেই ওরা বাজারে…

  • চলো নিরবধি

    সময়ের মূল্য দিতে যারাই করেছেন কষ্টতাঁরা জীবনভর রয়েছেন যতো সন্তোষ্ট। জগতে যতো ছিলেন মনিষী বা গুণী জনসময়ের মর্যাদায় সম্মান করেছেন অর্জন। সময়ের গুরুত্ব ছাড়া কেউ হবে না সফলঅলসতায় তার জীবন হয়ে যাবে বিফল। কেহ যদিচ একজন ভালো ছাত্র হতে চায়মূহুর্তের মূল্যায়নে যেন সময় চালিয়ে যায়। যে কোন ক্ষেত্রে সফল হতে কেউ চাও যদিএর সঠিক মূল্য…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *