খপ্পরে পড়ে !

সকাল দুপুর সন্ধ্যা বিকাল
কতো অসাধু লোক আছে
সরল প্রকৃতির লোকদেরে
টকিয়ে সৃষ্টি করে আকাল।

সাধু সেজে চলে যায় কতো
ঐ বাটপারদের খপ্পরে পড়ে
অনেকে তাদের সহায় সম্বল
হারায়ে দরিদ্র হয়ে যায় যত।

অনেকে পড়ে তাদের ফাঁদে
টাকা কড়ি সকল কিছু তারা
হারিয়ে একেবারে নি:স্ব হয়ে
আরো জীবনভর কত কাঁদে।

চিটিংবাজদের নেই তো ভয়
রিপুর তাড়নায় খাম খেয়ালী
চলে সারা জনম পাপ পঙ্কিল
গোনার বোঝা বহন করে রয়!

Similar Posts

  • ক্ষণস্থায়ী !

    আমাদের জীবন ক্ষণস্থায়ীযত জীব জন্তু বিরাজমানসব ই ধ্বংস হয়ে যাবে শুধুআল্লার সত্তা রবে চিরস্থায়ী। মোরা যত সৃষ্টির জীব সেরাসৃষ্টি কর্তার হুকুম আহকামপালন ও যথাযথ সাধনাতেউন্নয়নে ভরে যাবে বসুন্ধরা। ইবাদত উপাসনায় স্রষ্টা খুশীতাঁর প্রদর্শিত পথে চলে সবেসঠিকভাবে বন্দেগীর মাধ্যমেসন্তোষ্টি অর্জন করবো বেশী। সকল আল্লাহর স্নেহের বান্দাসৎ চরিত্র সত্য নিষ্ঠার সহিতআমরা প্রত্যেকে করতে হবেভালো কাজ কর্মের সব…

  • দখলের বিরুদ্ধে

    যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকতে হবেএক অতি মানবীয় কণ্ঠের ডাকেই মানুষেরাচরের জেনেছিল দখল করতেই তাদের চরকোনো এক দখলদার বাহিনী আসবে যবে। তিনটি চরের কাজিয়া প্রিয় মানুষেরা ভেবেলাঠি দা বল্লম রামদা শরকি কিরিচ ও ধানকাটার দাউকাঁচি পাট কাটার পাতলা আরছেহাইট গুলতি এসব কিছু রেখেছিল যবে। উঠানের কোণেও বের করে রাখা ছিল অস্ত্রযখনই আসবে দখলদাররা…

  • বেয়াড়া ছেলে !

    এক ছেলে খুব বেয়াড়া ছিলোতার মা বাবাকে খোদা তায়ালাঅনেক উপাসনায় তারে দিলো! ছেলেটির ছিলনা বোন বা ভাইধরণীতে সুখ দু:খের অংশীদারপিতা মাতা ব্যতীত কেহই নাই! ছোট বেলা হতে অনেক ত্যাগীসামান্য কিছুতে সে রেগে বেগেঅগ্নি সদৃশ হতো ছিল যা রাগী! ছুটছে তো ছুটছে কতো বেগেকিছু মুখে না দিয়ে সংগ পেয়েচলে যাচ্ছে সবার আগে বাগে! তার মা পিছু…

  • বিদ্যুতের রুটিন

    বিদ্যুতের প্রত্যেক দিনের খেলাযেহেতু নিয়মিতও চালাতে হবেসময়ে অসময়ে তা বন্ধ না করেএকটি রুটিন মতো সেরে নিবে। ফজরের নামাজ শেষ হয়ে গেলেপ্রত্যেক দিন নিয়মিত করে নিলেঅফিস – আদালত যত প্রতিষ্ঠানখোলার পূর্ব পর্যন্ত যেন বন্ধ চলে। যদি বিদ্যুৎ সেবা বন্ধ রাখতে হয়প্রতিদিন ভোরের নামাজের পরেনিয়মিত করে সকাল নয় টা তকবন্ধ রাখলে সমস্যা থাকবে দূরে। হয়তো বা আর…

  • গরমের তীব্রতা !

    গরমের অতিরিক্ত তাপঘরে বাহিরে কত মানুষঅসহ্য যন্ত্রণাতে ভোগেঅনেকে আরো বলছেকি উষ্ণতা বাপরে বাপ! অস্বাভাবিক তেজ যারমাঠে ঘাটে ক্ষেতে আরখামারে দারুণ কষ্ট সহ্যকরে নির্ধারিত অবস্থানদখল করছে যার তার। দুর্ভোগের কতো জ্বালাপ্রখর রোদের তীব্রতায়মাথার ঘাম পায়ে ফেলেঅসহনীয় যাতনা ভোগকরছে কাজে নেই হেলা। অসহায় দিন মজুর যতঅসহনীয় দুর্গতি আরোব্যথা বেদনায় জর্জরিতহয়ে অনেক লোক কিন্তুশোকে দু:খে আছে শত!

  • বেশী হলে বিপদ

    বেশি কথায়ও বিপদ বেশিকম কথায়ই কাজ আদায়হলে কোন প্রয়োজন নেইঅতিরিক্ত বলে হতে দোষী। শুধু শুধু কথা বলে ই যায়বহু লোক থাকেন খারাপস্বভাব বৈ কিছু নয় কারণতারা মনে শান্তি নাহি পায়। একদিন জবাব দিতে হবেকথার যাহা মানুষের মনেকষ্টের কারণ হয়ে দাঁড়ায়তাহা জিজ্ঞাসা করে নিবে! পরনিন্দা তো খারাপ স্বভাববাজে মানুষের লক্ষণ কোনমার্জিত ভদ্র মানুষ নিন্দা নাকরায় দিতে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *