অনাকাঙ্ক্ষিত !
বর্তমানে কতো কি যে ঘটে
মানুষ গড়ার কারিগর আর
পরম সম্মানিত শ্রদ্ধাভাজন
শিক্ষকদের ললাটে কখনো
অনাকাঙ্ক্ষিত যতো জুটে !
তাঁরা শ্রদ্ধাশীল মোরা জানি
কঠোর পরিশ্রম ও সাধনার
সাথে স্নেহ মমতা দিয়ে সবে
উপযুক্ত শিক্ষা দেন এজন্য
ছাত্র -ছাত্রী হয় জ্ঞানী গুনি!
নতুন প্রজন্মে তাঁদের ক্ষেত্রে
ঐসব থাকেনি অনেক সূত্রে
ছাত্র -ছাত্রী যত বিদ্যালয়ের
মাঝে গ্রুপ বেঁধে চলে কতো
কিছু তার ফোটে উঠে চিত্রে!
সামান্য কিছুতে বেরিয়ে যায়
শিক্ষকদের বিরুদ্ধেই একত্রে
আন্দোলন করার জন্যে যথা
শীঘ্র সকল জড়ো হয়ে গেলে
মিছিল সভা করে শান্তি পায়!