ষড়যন্ত্র !
বাটপারি করে চলতে
থাকে কারো যদি মন
কড়ায় গণ্ডায় হিসেব
কিন্তু নিবেন মহাজন!
জবর দখলে আরো
চাঁদা বাজিতে যারা
খোদার অসন্তুষ্টিতে
অভিশপ্ত থাকে তারা!
ঠকবাজি ও ধান্দায়
যতোটি লোক থাকে
দুরভিসন্ধি ষড়যন্ত্রে
সময় কাটায় ফাঁকে!
প্রতিবেশী পরিজন ও
সকল আত্নীয় স্বজন
ঘৃণার মাধ্যমে তাদের
সম্পর্ক করো বর্জন !
সৃজন করেছেন স্রষ্টা
জীন ও ইনসান যতো
ইবাদত আর বন্দেগী
করে যাও সময় মতো!