নিস্তব্ধ রাত
রাতের প্রকৃতি যতো মনোরম রয়
তখন নীল আকাশ কতোই যেনো
নিরব শান্ত আর মন মাতানো হয়।
যাদের সময় আরো সুযোগ থাকে
নীরব নিস্তব্ধ রাতের স্নিগ্ধ কোমল
প্রকৃতি যত ওরা ভোগ করে ফাঁকে।
নিঃসন্দেহে বিহ্বল হয়ে যায় যারা
রজনীর স্নেহে কত মজে রয় আর
প্রকৃতির মাধুর্যও ভোগ করে তারা।
নির্জন আকাশে যে চাঁদের আলো
শত মনোরম রয় তেমনি অন্তরংগ
বন্ধুর কথাও অনেক লাগে ভালো।
প্রশান্ত আকাশে যেন চাঁদ অনন্যা
কত গভীর আঁধার তারার সকাশে
উজ্জ্বল আলোতে আলোর বন্যা।