ছদ্ম বেশে চলে

এক ছেলে ছিল একদা পথে বসে
ঘনিষ্ট তার বদ্ধুও যোগ দিল এসে।
ভয়ানক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে
তখন তারা উভয় ছিল নদীর তটে।
মুহুর্তে একদল সামনে দৌড়ে চলে
চলতে চলতে সমস্বরে তখন বলে।
সর্বনাশ ওদের সব শেষ হয়ে গেছে
পাশের বাড়ির সবই চুরে নিয়েছে।
চুরি সংঘটনে জড়িতদের একজন
কাছের বাড়ি তার নাম হলো রঞ্জন।
সাথীদের নিয়ে চুরাই মাল সামলায়
হয়তো মনে ছিল পাবে না মামলায়।
আজব কথাবার্তা যত চালাকি তার
গল্প কিচ্ছাও বলে কতো কিছু আর।
উপস্থিতির সামনে তালে তালে কয়
কথাবার্তায় সন্দেহ শত বাড়তে রয়।
সকল একত্র হয়েই পর্যবেক্ষণ করে
জনগণে মিলে রঞ্জনকেই চোর ধরে।
ওরা অপারেশন চালায় গভীর রাতে
ঘরের সকলে বিভোরে ছিল ঘুমাতে।
সাধু বেশেই ঘুরে তারা সবেরই পাশে
চলাফেরা করতেছে কত ছদ্ম বেশে।
বাটপার চিটিংবাজ চুরদেরও ধোকা
সতর্ক থাকবে যেন না বানায় বোকা।

Similar Posts

  • হাসি ও কান্না

    কাঁদলে অতিরিক্ত এটিসিএইচ হরমোন বের হয়যার ফলে কর্টিসোলের পরিমাণ কমে যেতে রয়। হাসি কান্না সব আমাদের অনুভূতির প্রকাশ পায়কেবলমাত্র হাসির জন্য দু:খ বা বেদনা দূরে যায়। আনন্দে আত্নহারা হয়ে আমরা কতো যেনো হাসিসে হাসির সাথে যোগ দিয়ে অন্তর হয়ে যায় খুশী। দুঃখ বেদনা নিপিড়ন আর নির্যাতন পেলে কাঁদিএসব কিছু থেকে রেহাই মিলে সুখী হয় নিরবধি।…

  • পরো জীবন

    সম্পদের যদি সদ্ব্যবহার করা হয়তবে ইহাই সুখের কারণ সদুপায়েতা বৃদ্ধি করতে সকলে বৈধভাবেচেষ্টা করতেও হাদিসে বর্ননা রয়। যে ব্যক্তি কর্মে চিন্তায়ই সত্য নয়তার চাল চলন কথা বার্তা বাক্যেসে প্রকৃত প্রস্তাবে সত্য নিষ্ঠ নহেআরো আল্লাহ নবীর লানত সয়। বেশ উঁচু স্তরে যখন পৌঁছে যাওতখন চেষ্টা করলে দেখতে পাবেকারাই তোমাকে সাহায্য করেছেতুমি তখন নিচের দিকে তাকাও। তোমার…

  • পরিবর্ধন

    অসহায়ত্বের অনুভূতি মানসিক ভাবে পীড়া দেয়এই অনুভূতি সবার মধ্যে থেকে সমস্ত ইতিবাচকচিন্তাধারাকে একটি মুহুর্তে শত অবশ করে নেয়। একজন অসহায়কে সাহায্য করলে ক্ষতির নয়সাহায্যের ফলে ধন সম্পদ বা মানসিকভাবে যেকোনো ব্যক্তি সর্বস্বান্ত আর বিপর্যস্ত হয়ে না রয়। অসহায়কে হেল্প করলে অসচ্ছলতায় নাহি ধরেহয়তো সবার একটু আধটু সাহায্য করার জন্যেএকজন অসহায়ের অবস্থাই বদলে যেতে পারে। আমাদের…

  • উপাসনা

      বিশ্বের সর্বত্রই ছড়িয়ে ছিটিয়ে মানুষ তাঁদের চলা ফেরায় থাকতে হবে হুশ! মানুষ আল্লাহ ও রাসুলের পথে চলে   শয়তান বিপরীত পথেই চলতে বলে।  ইমান আমল আখলাক সঠিক রেখে  কল্যাণের পথে চললে সে যায় বেকে! ওরা চায় নেককারদের কুপথে নিতে  পথ ভ্রষ্ট করে ও চায় জাহান্নামে দিতে! পরহেজগার আমলদার রয়েছে যারা কুমন্ত্রণা থেকে রেহাই পেতে চায়…

  • শুরগুল

    পাশের বাড়িরই কলিমতার বন্ধুর নাম ডালিম।সর্বদা যে একত্রে চলেসুখ দুঃখের কথা বলে।বিকেলেও মাঠে খেলেঅপুকে সে দেয় ফেলে।অপু তার খেলার সাথীকখনো হয় হাতাহাতি।নিমন্ত্রনে ও সকল যায়কত কিছু সেথায় খায়।দাওয়াত বিয়েরই ছিলবন্ধু বান্ধব কতই পেল।বিয়েতে অসীম শুরগুলমস্ত বড়ো আর হুলস্থুল।কেউ যে হাটাহাটি করেকেউবা সুন্দর গল্প ধরে।জামাই বাবু বসে আছেআত্নীয় বসেছেন পাশে।বিয়ের আসর যা গরমহৈ হুল্লোড়ের নাই শরম।মেহমানদের…

  • দুষ্প্রাপ্য

    কষ্ট দিচ্ছ আর ঘৃণা করছো করে নাওকিন্তু জীবনটা ছোটো নয় মনে রেখোআজকে যে কষ্ট তুমি অপরকে দিচ্ছতা অন্য থেকে পেতে প্রস্তুত হয়ে যাও। চাঁদের কতো কষ্ট লুকিয়ে তার বুকেহটাৎ মেঘে ঢেকে যায় আর আঁধারেহারায় তবুও হাসে আকাশ কে ভীষণভালবাসে সে যেন আছে সুখে দু:খে। কেউ দুঃখ পেয়ে বা দুঃখ দিয়ে সুখীঅনেকে বেশি হাসে বেশি কথা বলেআবার কেহ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *