সুগন্ধী ফসলি হাওর

আজব ডানা ওয়ালা গর্জিত শকুনের দল
তারা সবাই আচানক আকাশে দেখেছিল
মানুষদের ভাবনারও অতীত এসব দৃশ্যের
কাছে হার মানে তাদের কল্পনার সব সীমা
নিজ হাতে বানানো তাদের অস্ত্রের চেয়েও
শক্তিশালী আরোও কিছু আছে নাকি বল!

এক ছোট বিন্দুতে এমন করে টিনের চাল
ফুটো করে বেরিয়ে যায় তবুও অনেকে ই
উঠান পেরিয়ে দা বল্লমও হাতে নিয়ে ছুটে
গিয়েছিল ফসলি জমির দিকে বৃষ্টির তোড়
বেড়ে এলে কেউ কেউ যখন পড়েছে চিৎ
হয়ে তখন মানুষেরা ভেবেছিল একি হাল!

নদী পার হতে পারলে আর কোন নেই ভয়
থেমে গেলেই ফিরে আসবে আবার হাতের
কাছে রান্না হওয়া গরম ভাতের হাড়ি ফেলে
ছুটেছিল জমি জমার দিকে পাকা ধানেরও
সুগন্ধী ফসলি হাওরেরও চার দিকেরই নিচু
জমিতে পাট খেতের সবুজ কারুকাজ রয় !

জম্বুরা বৃক্ষের কাছা কাছি মানুষের ঢল যেথা
কচি ফলে ভরা পৌছানোর সাথে সাথে ডানা
মেলে উড়ে আসা রাক্ষসযানের পেট থেকে ই
মুসলধারে ছিটকে আসা আর গনগনে ধাতব
বৃষ্টি চোখের নিমেষে হাজার জনের বুক মুড়ি
চালুনির ঝাঁজর করে দিয়েছিল অনেক সেথা !

ধারা মেনে এসে লালও হয়েছিল ই নদীর রঙ
আর সেই রঙ উড়ে গিয়েই আবার লেগেছিল
বৈশাখের আকাশে অঝর ও অবিরাম ধারায়
লাল ঝড়ে পড়েছিল প্রান্তরে চাঁদহীন রাতের
ভেতরে সবুরের ঘুম ভাঙার আগেই সে বুঝতে
পারে তার বুকের উপর পা দিয়েও করছে ঢং!

Similar Posts

  • ধর্মধর !

    ধার্মিকতা ধর্মান্ধতা সমান তো নয়ধার্মিকতা মানুষকে আলোর পথেনেয় ধর্মান্ধতা ধ্বংসের কারণ হয়! যারা ধর্ম প্রচার করিতে চেষ্টা করেসম্পূর্ণ উপলব্ধি না করিয়া ক্রমশইতারা জীবন হইতে টেলে দেয় দূরে! সন্ত্রাসবাদ বৈধতা নয় কোনো ধর্মেসব সময় ইসলাম ঘৃণা করে মানুষহত্যা তাই ইহা সমর্থন না ধর্ম কর্মে! যিনি যত বেশী ভাষণ দেননা কেনধর্মধর হবেন না অল্প মাত্র ধর্মকথাশুনেই জীবনে…

  • করুণা অর্জন

    শতো চেষ্টার বিনিময়েকাহারোও হয়নি লাভসত্যবাদী আর কঠোরশ্রমে মিলতে হবে ভাব। জীবনে উন্নতির জন্যেযারা চেষ্টা করতে রয়নিয়মতান্ত্রিক সাধনায়যতো উন্নয়ন লাভ হয়। পৃথিবীতে যতো মানুষঅধিক সম্মানী ছিলেনইজ্জত সম্মান অর্জনেমুল্যবান সময় দিলেন। আল্লাহ পাকের করুণাযদি অর্জন করতে চাওইবাদত ও বন্দেগী সেরেসবে লাভ করে তা নাও।

  • স্রষ্টার দয়া !

    হে রহিম ও রহমান আল্লাহ পাকএ পৃথিবীর বুকে যত পাপী তাপীগুনাহগার বসবাস করে সকলেইতোমার অসংখ্য অসীম করুণায়দোয়া করে চেয়ে নেয় গুনা মাফ! পরম করুনাময় স্রষ্টার দয়া কততাঁর সৃষ্ট জীবের জন্যে যাবতীয়প্রয়োজনীয় যত কিছু সবি কিন্তুআল্লাহ তায়ালার মেহেরবানীতেবিতরণ করে দেন বেশুমার যত! সৃষ্টির সেরা জীব হিসেবে মোরাআমল আখলাক ঠিক ও সুন্দররেখে সকলে ইবাদত বন্দেগীতেমত্ত থেকে উন্নয়ন…

  • বিদ্বেষী ভাব

    প্রকৃতির সঙ্গে আমাদের বিদ্বেষী কত ভাবপাহাড় কাটার হুকুম দেয়না কোন লাট সাব। আমরা শহরের কলেবর সবে বৃদ্ধি করেছিপ্রকৃতির বিসর্জনে উন্নয়নের ও পথ ধরেছি। ইটের পর ইট গেঁথে শুধু দালান করি নির্মাণপ্রকৃতির স্থান কোথা তার নেই কোন প্রমাণ। বুক ভরে নির্মল বাতাস নেয়া যায় না শহরেএকটু জায়গা নেই খালি নগরে ও বন্দরে। বাড়িতে নেই উঠান গাছ…

  • মুখে হাসি

    দেশের যতো মজুর – চাষিচলো দেশকে ভালো বাসিমুখে সকলের ফুটবে হাসি। অবশেষে দুঃখ যাবে দূরেনিপিড়ন নির্যাতন শোষণকেবল শোষক দলে করে। শ্রমিক ও মজুর এক হলেথাকবে না তো অন্ধকারেসুখ প্রশান্তি আসবে চলে। কেহো থাকতে নাহি পারেবেশী দিন ধরে এ সংসারেতাই সময়ে কর্ম যেন সারে। সবার নিকট এই নিবেদনআমার মনে ভাবি সর্বক্ষণকার তল্লাশী পড়বে কখন।

  • স্টক আর সিন্ডিকেট

    অসাধু ব্যবসায়ী পণ্যের দাম বাড়ায়সিন্ডিকেট কারসাজি করে প্রায় সবধরনের পণ্যসহ বিভিন্ন প্রয়োজনীয়সামগ্রীর দাম চুড়ান্তেও নিয়ে গড়ায়। এক মাসের ব্যবধানে বেড়ে যায় যতচাল ডাল তেল আটা ময়দা পেঁয়াজমসলা শাক সবজি ইত্যাদি দ্রব্যাদিইরোজা মাসে অতিরিক্ত দাম হয় কত। পণ্য সামগ্রীর দাম বেশ কমানো হয়যেখানে ধর্মীয় উৎসবে বিশ্বের প্রচুরদেশে সেখানে আমাদের দেশে এরবিপরীত সব কিছুর যা চড়া দাম…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *