অফুরন্ত দয়া পাই !

মোর প্রিয় ছোট দু’টি নাতনী যারা
সকাল দুপুর সন্ধ্যায় রাতের বেলা
খেলা ধুলাতে রতো থাকতো তারা।

জেগে উঠার পরেই দাঁত ব্রাশ করে
ডাইনিং রুমটিতেও উপস্থিত হয়েই
হাসি খুশি করে চেয়ারে বসত পরে।

আনন্দ ফুর্তিতেও তারা মগ্ন থেকে
যৎ সামান্যই নাস্তা ও পানীয় সেরে
কথা বার্তাতেই কখনো যেত বেঁকে।

পক্ষে বিপক্ষে তারা করতো নালিশ
তাদেরকে সামলাতে সোহাগের ছলে
কিছুক্ষণ ওদের জন্য চলত সালিশ !

তাদের ভাষ্যে সবার মন কেড়ে নিত
কখনো মৃদু কান্না পরক্ষণেই উল্লাস
করে মোদের হাসির খোরাক দিতো।

ছোটো নাতনিটি মোদের পাশে নাই
তার বড় বোনও বিরহ ব্যথায় ভোগে
প্রত্যেহ ফোনালাপে সবে শান্তি পাই।

ছেলে,বউমা,নাতনীসহ সবার তরে
সৃষ্টি কর্তার নিকট সকলেই প্রার্থনা
করার আবেদন থাকল হৃদয় ভরে!

আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি
যথাযথ ইবাদত বন্দেগী করে যেনো
মোরা তাঁর অফুরন্ত দয়া পেতে পারি!

Similar Posts

  • “ ঈদ মোবারাক ”

    নবীন চাঁদের আগমনেজাগল সাড়া সব মনে।আসল ঈদ পবিত্র দিনেকষ্ট বেদনা ভুলে প্রাণে।ভোগ করো ইদের দিনেনিমন্ত্রণ সকলের তরে।পারলে এসো মোর ঘরেসবার সাথে যাবো পরে।

  • বন্ধু সেজে ক্ষতি

    মূলত সে আসেনি তোমার করতে উপকারএসেছে তোমার দূর্বলতার সুযোগে ই বিশ্বাসঅর্জন করে তুমি ছোট খাট কিছু হেল্প নিতেনিতে বুঝে যাবে তাকে ছাড়া অচল তখন ইস্বার্থ সিদ্ধির জন্য করবে তোমার অপকার। বিপদে ছোট কঞ্চিকেও বিশাল বাঁশ মনে হয়তুমি সেই বাঁশের ভরসায়ই সাঁতার ভুলে তারউপর নির্ভরশীল হয়েও তাকে ধরে ভাসতেচাইবে স্বচেষ্টায় সাঁতরালে কষ্ট সহ্য করারওঅভ্যাস গঠনের ভূমিকাতে…

  • দিসনারে জ্বালা !

    আকাশে তাকালে দেখি লক্ষ তারার মেলারাতে চাঁদকে ঘিরে যেন তাদের যত খেলা। পৃথিবীতে কতো বন্ধু মিলে বাড়ালেও হাততুই যে বন্ধু মোর কাছে ঐ আকাশের চাঁদ। মন মন্দিরে বন্ধুর মায়া সুপ্ত আছেই কতোতোর জন্যে অশান্তি আর হৃদয় টান যতো। কেমন আছ বন্ধুরা সব প্রশ্ন মনের কোণেমোর আশা ভালো আছ নিয়ে শান্তি মনে। আন্তরিক বন্ধু আমার দিসনা…

  • স্বার্থভোগী

    রাজ্য নষ্ট অবিচারেতে জ্ঞানী গেছেন বলেভাগ্য ছাড়া দেশ করছে স্বার্থভোগীর দলেঅঘটন ঘটালো কতো ভালো করবে বলেশেষে মাথায় কুড়ালি মারলো ইহার ফলে। চালাবে সাবধানে নৌকা সত্যের হাল ধরেভাল লোকের জাত গেল যত কু সঙ্গ করেসোনার দেশে কতো জনে দুর্গতি আনলোসময় আছে এখনোও হুশ বুদ্ধি করে চল। এ পৃথিবীতে কল্যাণের কাজে ছিলো যাঁরাসার্থ ত্যাগেই সমৃদ্ধিতে কাজ করেছে…

  • পাপে ভরা দেহ !

    দয়াল আল্লার করুণা অসীমপৃথিবীর বুকে যত জীব জন্তুপশু পাখি আছে সবার জন্যতাঁর মায়া দয়া কত সীমাহীন! অসংখ্য অগনিত পাপে ভরাকরুনাময় আল্লাহর সকাশেইবাদত বন্দেগীর দ্বারা মুক্তিপায় গোনাহ গার বান্দা যারা! পাপ গোনাহ যতো করে যাইকায়মনে আল্লার নিকট যবেমোরা প্রার্থনা করি সবই মুছেফেলে তাঁর কৃপায় মুক্তি পাই! সৃষ্টি কর্তা অসংখ্য মেহেরবানতাঁর অপার অনুগ্রহের ফলেইআমরা সকলের নাযাত মিলেযত…

  • মা জননী

    জন্মের পরেই মায়ের বুক,স্নেহ মমতার কিযে সুখ ।সোহাগ অনুরাগ করে কতই ,অসুখ অশান্তি থাকে যতই।স্নেহময়ী মা জননীর করুণা,সীমাহীন আনন্দ যার ধরেনা।আদর আহলাদ ভালো বাসা,সন্তানের প্রতি কত যে আশা।শৈশব বাল্য কৈশোর কাল,পেরিয়ে আসে যৌবন কাল।বিয়ে সাদী গড়ে মায়া জাল,অনেকেই সংসারে ধরে হাল।সন্তানের জীবন ধন্য হলে ,মা বাবার দুর্গতি যায় চলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *