জীবনটাই রসাতলে

কেবল ইচ্ছে আছে শুধু
কোন উপায় নাহি পাই,
পেটের খাদ্য সংস্থানেই
থাকি সর্বদা ব্যস্ত তাই।

দামী ঘড়ি বেঁধেও হাতে
সময় বাঁধা শক্ত যাতে,
মুখের তেজে লাভ কিরে
দামতো বেশী চেহারাতে।

জীবনই গেল রসাতলে
হিংসায় তো কাটল কাল,
মুর্খতার ঘোর অন্ধকারে
জীবন হলো টালমাটাল।

অমূল্য সম্পদ সুখ শান্তি
টাকায় কিরে কেনা যায়?
অযথা করো দুঃখ ফেরি
ক্রেতা কোনো নাই যার।

সুজা সরল থাকতে তুমি
পারবে তো ভাই সহজে?
এ পথ নয় সরল মোটেই
অভিজ্ঞতাটাই বলে যে।

ভুল-ত্রুটির হিসাব কারো
করতে অনেক দূরে থাকো,
সেথায় আছেন অন্তর্যামী
তাঁকে মনে প্রাণে ডাকো।

আল্লাহ ন্যায় বিচার করেন
রহমত বরকত সকল তাঁর ,
আমরা যারা ধরায় আছি
কৃপার সব অপেক্ষায় যাঁর।

Similar Posts

  • জীবন যুদ্ধ !

    অনেকের আশে পাশে আছে কতোদুর্ভোগ দুর্গতি আর দুর্দশা গ্রস্ত হয়েপ্রতিনিয়ত দিনের পর দিন কষ্ট সহ্যকরে তাদের জীবন চালাচ্ছে এ সবমানুষের সংখ্যা অসংখ্য ও অগনিত। অভাব অনটনে যাদের জীবন চলেতারা তো কত বেলা খেয়ে না খেয়েআবার কখনোই যৎ সামান্য একটুআধটু যখন যা তাদের ভাগ্যে জুটেতা ভোগ করেও যত প্রশান্তি মিলে। হায়রে নিয়তি এহেন দুর্যোগ যতোখাবার দাবার…

  • চাকরি বাকরি

    অসংখ্য নদী নালাযা খাল বিল সমুদ্রসাগর ও মহাসাগরপেরিয়ে কত মানুষযেনো প্রবাসে যায়। এর মধ্যে কত বেশীমানুষ আছে তাদেরকর্ম সংস্থান সৃষ্টিতেআর কোন ধরনেরতো সুযোগ না পায়। আরো আছেন যতোযারা স্বদেশে চাকরিবাকরি করতে কতোঅফিস আদালতেওতারা শতো দর্না দেয়। যার ভাগ্য প্রসন্ন রয়শতো চেষ্টা সাধনাতেকখনো কোন ভালোআরো কর্মসংস্থানেরযা সুযোগ করে নেয়। ভাগ্য নিয়ন্তাই কাহারজন্য কিবা রেখেছেনতিনি জ্ঞাত পৃথিবীতেযতো…

  • খপ্পরে পড়ে !

    সকাল দুপুর সন্ধ্যা বিকালকতো অসাধু লোক আছেসরল প্রকৃতির লোকদেরেটকিয়ে সৃষ্টি করে আকাল। সাধু সেজে চলে যায় কতোঐ বাটপারদের খপ্পরে পড়েঅনেকে তাদের সহায় সম্বলহারায়ে দরিদ্র হয়ে যায় যত। অনেকে পড়ে তাদের ফাঁদেটাকা কড়ি সকল কিছু তারাহারিয়ে একেবারে নি:স্ব হয়েআরো জীবনভর কত কাঁদে। চিটিংবাজদের নেই তো ভয়রিপুর তাড়নায় খাম খেয়ালীচলে সারা জনম পাপ পঙ্কিলগোনার বোঝা বহন করে…

  • মধ্যবিত্তের দুর্গতি

    উচ্চ – নিম্নবিত্তের মাঝামাঝিদের মধ্যবিত্ত বলেতাদের সুনির্দিষ্ট কোনো সংজ্ঞাও নেই মধ্যবিত্তশব্দ বলতে বোঝায় ধনী ও দরিদ্রের মধ্যবর্তীঅবস্থাপন্ন গৃহস্থ বিশেষ ধনী বা নিতান্ত দরিদ্রনা এমন লোকদেরকে তো মধ্যবিত্ত বলা চলে। জীবনটা কত যে কষ্টের বুঝে ভুক্তভোগী যতমধ্যবিত্ত ব্যতীত অনুধাবন অন্য কেউ করতেনাই পারে অবস্থা তাদের হচ্ছে ঘরপোড়া গরুরমতো সিঁদুরে দেখলেই মেঘ পায় ভয় বাড়লেইদাম পণ্যের ভীতি…

  • দুনিয়ায় যেন মুসাফির !

    ইসলাম সীমিত ব্যক্তি মালিকানা ই মানেখোদা সংযত পর্যায়ে ধনী গরীব উভয়েরমধ্যে পার্থক্য রেখেছেন অন্যের বঞ্চনা ওবিড়ম্বনার কারণ না হয় যা মানুষ জানে। আল্লাহপাক নিয়ন্ত্রণের দিয়েছেন নির্দেশমানুষকে অর্থনৈতিক জীবনও নির্ধারিতবিধানের আওতায় ই পরিচালনা করতেযাতে তারা সহজে পালন করে আদেশ। এ ভাবে সীমিত পর্যায়ে জীবনযাপন কররাসূল ( সা.) ইরশাদ করেছেন যেন তুমিদুনিয়াতে ভিনদেশ থেকে আগত কোনোমুসাফির বা…

  • পিতার সন্তুষ্টি

    বাবা একাই একটি প্রতিষ্ঠান যেন বটবৃক্ষযে কোনো পরিস্থিতিতেই আগলে রাখেনছায়ার মতো পাশে থাকেন নির্ভরতা দেননিজের অনেক সমস্যা সত্ত্বেও সন্তানদেরসুরক্ষায় নিজে সহ্য করেন কত কষ্ট দু:খ। সন্তানের জন্যই জীবনের ঝুঁকি নেন যিনিকল্যাণে পিছপা না হয়ে কখনো আপাতগম্ভীর খোলসের আড়ালে থাকে তাঁর অন্যরূপ বাইরেরটা শক্ত খোলসে আটকে আরভেতর নরম নারকেলের মত রাখেন তিনি। সন্তানের সংকটে চোখের জলও…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *