মরীচিকা

অবুঝ এই পৃথিবীতে মানুষ কত অসহায়
ঘুরছে অচেনা মোহে মরীচিকাকে কেন্দ্র
করে আলোর অন্ধকারে যে পাবে সহায়!

লুকিয়ে আছে সেই অচেনা এক হাতছানি
যার জন্য আজ পাগল পারা তারা বড়ই
অবুঝ স্বপ্নকে কেন্দ্র করে যা সকলে মানি!

চলছে স্বপ্নের রাজত্ব মুহুর্তেই ছুটে যাওয়া
ঘোড়ার লাগামের মত ভাবছি ভাবনাতেই
সাড়া মিলছে সেই হাতছানি খুঁজে পাওয়া!

নির্বোধ সকল আসলে তা একেবারে নয়
সূর্যকে হাতে পেয়েও খুঁজতে হচ্ছে অন্ধ
কারের রাজত্বকে চোখে যে দৃশ্যমান রয়!

সে আর কি হবে যাই হোক তবুও কার ভয়
ঐ দুর দিগন্তে যা হাতছানি দেখা যায় যদি
মরীচিকা হয় কারন ধরায় কেউ কারো নয়!

Similar Posts

  • অনাকাঙ্খিত !

    আবহাওয়া কখনো হয় যদিও বৈরীঅধিক সচেতনতার সহিত সকলেইসমূহ সম্ভাবনাময় বিপদ থেকে রক্ষাপেতে সম্পূর্ণভাবেই হতে হবে তৈরী। বলা তো যায়না কখন কি যেন ঘটেযথেষ্ট সতর্কতা অবলম্বন না করলেকার ভাগ্যে কতো অসংখ্য অগনিতবিপদ আপদ তাৎক্ষণিক যায় জুটে! প্রচলিত আছে সাবধানের নেই মারঅধিক সচেতনতা সম্পুর্ণ ভাবে পূর্বপ্রস্তুতি থাকার কারণে অনাকাঙ্খিতঅনেক বিপদ হতে রক্ষা মিলে যার ! আল্লাহ তায়ালা…

  • ফুর্তির আমেজ

    কতো লোক চলে মাঠেআগে পিছেই ছুটে যায়অন্তরে ফুর্তির আমেজদর্শকবৃন্দ বসেছে তটে। খেলার পূর্বে ঘটনা ঘটেবেশী লোকের সমাগমেগোলমাল টেলাটেলিতেঝামেলা হয়ে যায় বটে। শিশুদের কান্না হয় শুরুযুবক কিশোর বয়ষ্ক যতচিৎকার করতে তারা রয়শিশুদের শান্তি দেন গুরু। পরিস্থিতি অনুকূলে আসেকত গ্যালারিতে যায় আরখেলোয়াড়রা অগ্রসর হয়েমাঠেতে প্রবেশ করে মিশে। খেলাটির শুরু হওয়ার পরেদর্শকবৃন্দ সকল বিমুগ্ধ হয়েনিরবে ও নিবৃত্তে ভোগ…

  • মুক্তি

    তুমি ছিলে সাথে মোরযেদিন ছিল প্রচন্ড জর।শরীরে অনেক অশান্তি অন্তরে নেই কোন শান্তি! আমরা যা চিন্তিত উভয়নেই কেউ করিযে নির্ভর! উপায়হীন অবস্থা কতোজ্ঞান চলে গেছেই যতো!কিংকর্তব্য বিমূঢ় দু’জন কাছেতো ছিল না সুজন! শারীরিক খারাপ অবস্থা সে করল গাড়ির ব্যবস্থা! ক্লিনিকে ও চলতে থাকিরাস্তায় এক বন্ধুকে দেখি!সে অবস্থা দেখেই হতাশ শান্তি দিল নাহই নিরাশ!আল্লাহ সহায় চলরে ভাই ক্লিনিকে তাড়াতাড়ি যাই!একটু পর পৌঁছে গেলামসেথায় ডাক্তার দেখালাম! পরীক্ষায়…

  • আমাবস্যা

    আমাবস্যারা ঘনো কালো রাতেতাদেরও মনের দরোজা খোলেতখনো যতো ব্যাথারো পেয়ালাদুঃখ ও অশ্রুজলে লেগে থাকে। চিলে কোঠায় আমি একা থাকিসর্বস্থান হয়ে যায় একদম ফাঁকামধ্যরাতে ঝিঁঝিঁ পোকার শব্দেওসময় চলে কত কি থাকে বাকী। টিক টিক করে যখন ঘড়ি চলেতখনতো আমি একা জেগে রইহারানো যতো স্মৃতিগুলি খোঁজেব্যর্থ হয়ে হিসাবেরই খাতা মেলে। শূন্যতা আমায় কুড়ে কুড়ে খায়অন্তরংগ একটা বন্ধু…

  • ক্ষমতার দৌরাত্ম্য

    সমাজপতিরা ঘটিয়ে যাচ্ছেন কতনির্যাতনকারীদের দিনের পর দিনআশ্রয় ও প্রশ্রয় দিয়ে যাচ্ছেন শত। আইন ও সালিশের গবেষকের মতেসমাজের প্রতিনিধিরাই সঠিক হতোনির্যাতিতরা ন্যায়বিচার পেয়ে যেতো। তারা সহায়ক ভূমিকা করলে পালননির্যাতনকারীরা অন্যায় করার আগেভাবত অন্যায়কারীদের হয় না লালন। পলিটিক্সের জাঁতাকলে ই পিষ্ট মানুষগ্রামে সালিশ আগের চেয়ে অনেকটাভিন্নরূপ ধারণ করায় নেই কারো হুশ। ভিলেজ পলিটিক্সের ফাঁদে পড়ে কতহয়েছেন নিঃস্ব…

  • লোকজন প্রস্তুতি নিয়ে বাজারে যায়আশ পাশের কত প্রতিবেশী সাথী পায়।কয়েক জন একত্রে হেঁটে রওয়ানা দেয়কেউ বা শিশু কিশোর যুবক যত নেয়।গল্প গুজব করে করে হাঁটতে ও থাকেকেহ আবার বিড়ি ধরিয়ে টানে ফাঁকে।শিশু কিশোররা কত দৌড়াদৌড়ি করেকতেক শিশু চলে যেন হাতে হাত ধরে।দৌড়াদৌড়ি করে ও সবার আগে যায়পরিশ্রান্ত হয়ে পরে সামনে তো দাঁড়ায়।কিছুক্ষণ পরেই ওরা বাজারে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *