ফল্গুধারা

আমোদ শখ হয় তো পূর্ণ
পিতা – মাতার টাকাতে,
নিজের রুজি চলে যায়
যতো প্রয়োজন মেটাতে।

জীবন চলে কঠিন যুদ্ধে
সব রঙ কেন বদলে যায়?
আনন্দ খুশির কত জীবন
মুহুর্তে হয় রে মলিন হায়!

হাসি খুশির সকালগুলি
চলে গেলো কোথায় হায়?
মলিন মুখের সন্ধ্যা কত
হাসি ব্যতীত কেটে যায়।

বাঁধনগুলো বাঁধতে গিয়ে
নিজেই হলাম বাঁধনহারা,
হাসি ফুটাতে সবার মুখে
আমিই হলাম ছন্নছাড়া।

সবাই ভাবে কতই সুখী
মুখে থাকে সর্বদা হাসি,
ক্লান্ত আমি ভীষণ ভাবে
আড়ালেতে দুঃখ রাশি।

সকলের মুখে ফুটিয়ে হাসি
তবু তো আনন্দ আমি পাই,
বেপরোয়া যত হয়ে সবার
পরোয়া কত যে করি তাই।

সাধও জাগে বইয়ে দিতে
ফুর্তি আনন্দের ফল্গুধারা,
জগতটাকে পাল্টে ফেলি
দেই মুছেতো সকল জ্বরা।

Similar Posts

  • শুধু চাই

    ছোট ও বড় সবার দাবী শুধু চাইযার বেশী তার আরো যেন পাই।নিম্ন মধ্য আরোও উচ্চ বিত্ত যারাশত ধান্ধা থাকে বেশ পাবে তারা।লোভের জন্য কোনো শান্তি নেইভাগ্যে ও তাদের থাকে যেই সেই।পরিশ্রমী যত উপার্জন করে নেয়যারা অলস ভাগ্যকে দোষ দেয়।সত্যনিষ্ঠদের সময়ই সুখের যায়ভাল পরিধান করেও সুষম খায়।খোদা ভক্ত যাঁরা শান্তি পায় বেশখাদ্য পোশাকেরই নেইকো শেষ।আল্লাহ ও…

  • সুন্দর তাজ

    এ ধরায় মানব সন্তান যারাচলতে হবে হিসাবে ও তারা।আমল ইমান সুন্দর যাদেরমুক্তি নিহিত আছে তাদের!জনকল্যাণের যতই কাজঅর্জন হয় সম্মানের তাজ!পরের তরেই সময় দিলেঅন্তরেও বেশ শান্তি মিলে।ছোট বড় মোরা আছি যতমংগলের কাজ করব শত।সুন্দর ভাবে করতে কাজএগিয়ে যাও নাকরে লাজ।খোদা পাকের সঠিক পথচলবো সবে হয়ে একমত!আল্লাহ নবীর মানলে উক্তিইহ পরকালে পাবোই মুক্তি!

  • বিয়োগ ব্যথা !

    মানুষ হারানো কতো যে বেশি কষ্টযাঁদের আর কখনো ফিরে পাওয়ানাহি যায় সে জন্যে মন রয়নি তুষ্ট। তাঁদের মিস করার কষ্ট সবাই বুঝেবিয়োগ হলে সে শূন্যতা পূর্ণ হয়নিআর কখনো পাওয়া যায়নি খুঁজে। কতোটা যেন কষ্টের অপেক্ষা করাআসবে না জেনেও কারোর জন্যেশতো কষ্টই বুঝে অপেক্ষমান যারা। আমার কান্না তোমাকে বুঝতে যেনমনে রেখো ইহা শুধু মাত্র যে একটাকোনো…

  • স্বতন্ত্র অস্তিত্ব

    বিশ শতকের প্রথম পূর্ববঙ্গও আসাম প্রদেশ সহযোগেএক নিত্য নতুন প্রদেশ হলেএ অঞ্চলে হয় যে অন্য একজাতীয়তা বোধ সৃষ্টির সংগ। ১৯০৫ সালেই ‘বঙ্গভঙ্গ’ পানও ১৯১১ সালে ‘বঙ্গভঙ্গ’ রদকরা হলে পূর্ব বঙ্গের মুসল –মানরা তাঁদের স্বতন্ত্র অস্তিত্বনিয়ে যত ভাবনায় পড়ে যান। শুরু করে ১৯৪৭ সালে তারাভারত ভাগ পর্যন্ত আঞ্চলিকএবং ধর্মীয় পরিচিতির মিশনথেকে বাঙালি মুসলমানের ওরাজনৈতিক মনস্তত্ত্ব গড়ে…

  • অনাকাঙ্খিত !

    আবহাওয়া কখনো হয় যদিও বৈরীঅধিক সচেতনতার সহিত সকলেইসমূহ সম্ভাবনাময় বিপদ থেকে রক্ষাপেতে সম্পূর্ণভাবেই হতে হবে তৈরী। বলা তো যায়না কখন কি যেন ঘটেযথেষ্ট সতর্কতা অবলম্বন না করলেকার ভাগ্যে কতো অসংখ্য অগনিতবিপদ আপদ তাৎক্ষণিক যায় জুটে! প্রচলিত আছে সাবধানের নেই মারঅধিক সচেতনতা সম্পুর্ণ ভাবে পূর্বপ্রস্তুতি থাকার কারণে অনাকাঙ্খিতঅনেক বিপদ হতে রক্ষা মিলে যার ! আল্লাহ তায়ালা…

  • পরমানন্দ

    সবার মনে কতো আনন্দছোটো বড়ো তথা আবালবৃদ্ধ বনিতা শ্রমিক – মজুরধনী গরীব সকলেরি ফুর্তিউল্লাসের থাকে পরমানন্দ। কোন উৎসব অনুষ্ঠান হয়তা বেশ সুন্দর ও সুষ্ঠভাবেপালনের লক্ষ্যে পূর্ব থেকেনিষ্ঠার সহিত গুরুত্ব দিয়েকাজ কর্মে শত সচেষ্ট রয়। আরো কতো লোক আছেদায়িত্ব এড়িয়ে চলে যেতেথাকে আবার কখনো যদিভালো সুযোগ হাতে আসেফায়দা লোফে নেয় পাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *