রিপুর বশে চলে !

আরবের লোকেরা নবি ও রাসুল এর শিক্ষা ভুলে
মহানবি (স.)-এর আবির্ভাবের পূর্বে অসামাজিক
কার্যকলাপে লিপ্ত হয়েও রিপুর বশে জীবন চলে।

আচার ব্যবহার চলা ফেরায় বর্বরতার উপমা রয়
তাই বিরোধী কাজের জন্যে সে যুগকে আইয়্যামে জাহিলিয়্যাত বা অজ্ঞতার যুগ নামেতে ডাকা হয়।

সামাজিক ব্যবস্থা সম্পর্কে ধারণা রয় নি কোনো
সুষ্ঠু ও সুন্দর ব্যবস্থা যেন কেমন করে হতে পারে
এতে জানমাল ইজ্জতের নিরাপত্তা ছিল না যেন!

কন্যা সন্তানকে জীবন্ত কবর নরহত্যা রাহাজানি
জুয়াখেলা মদ্যপান ব্যভিচার প্রচলিত তখনকার
ব্যাপার খুন খারাবি সুদ ঘুষ আর ছিল হানাহানি!

নারীদের সামাজিক জীব মনে করে নাহি নিতো
মর্যাদা ছিল না কোন বরং দাসী হিসেবে তাদের
বিক্রি করাও ভোগ বিলাসের বস্তু মনে করা হত!

পবিত্র কুরআনে সুস্পষ্ট বিষদভাবে বর্ণনা আছে
তাদের কাউকে কখনো কন্যা সন্তানের সুসংবাদ
দিলে তখন চেহারা কালো মনস্তাপে ক্লিষ্ট হয়েছে!

সে নিজ সম্প্রদায় থেকে আত্মগোপন করে নেয়
যে সংবাদ দেওয়া হয় তার গ্লানি হেতু চিন্তা করে
হীনতায় রেখে নেয় না মাটিতে পুঁতে ফেলে দেয়!

আল্লাহ পাক সূরা আন্-নাহলে বর্ণনা করেন যা
সাবধান! তারা যে সিদ্ধান্ত করে তা খুবই নিকৃষ্ট
অপরাধের কোনোটি ছিল না যা তারা করত না!

Similar Posts

  • এতিম

    এতিম আর হতভাগা যারাঅসহায় এবং দুর্ভাগা তারা! কষ্টের জীবন চলে কতোদুঃখ ভোগ করে শত শত! দুর্গতি ও দুর্দশায় যত পড়েজীবন যুদ্ধেতো তারা লড়ে! অনাহারে ও অর্ধাহারে রয়ক্ষুধার জ্বালা যত তারা সয়! আনন্দ নেই খেলতে যায়নাবন্ধু বান্ধব ও যথেষ্ট পায়না! অনাদর অবহেলা অশান্তিঅন্তরে ও থাকেনা প্রশান্তি! তাদের মালামাল স্পর্শ নিষিদ্ধউল্লেখও রয়েছে যার প্রশিদ্ধ! এতিমদের ধন গ্রাস…

  • খাম খেয়ালী

    অবিরাম চলছে মানুষকতো আছেই লক্ষ্যসহআরো অনেকে রয়েছেযারাই দিক বিদিক ছুটাছুটি করে দেখে কখনোমনে হয় তাদের মাথায়যেনো নেই কোনো হুশ! সবাই তারা নিজের মতরাত পোহালেই উদ্দেশ্যনিয়ে ব্যস্ততায় যাদেরইসময় কাটে তারা ই যতসফলতা অর্জন করতেপারে যারা খাম খেয়ালীচলে ওরা পিছে রয় শত! চলতে যাদের ঠিক গতিতারাতো উন্নতির শিখরেপৌঁছে যায় অনায়াসে যাকেবল সময় নিষ্ঠ তপস্যাসাধনা কঠোর পরিশ্রমওধৈর্য্য সহিষ্ণুতায়…

  • অযত্ন

    আশে পাশে অনাদরে থাকে কত লোকসীমাহীন কষ্টে আছে মনে তাদের দুঃখ। শত দুর্ভোগ ওদের যেন নেইতো হিসাবআজীবন কষ্ট করে যার হয় না নিকাশ। অসংখ্য অবহেলা আর অনাদরে রয়দিনরজনী কাটে তাদের কষ্ট যত সয়। দিনাতিপাত কাটায় তো ঘর বাড়ি ছাড়াকুটুম খেশ ও আত্নীয় স্বজন সবই হারা। জীর্ণ শীর্ণ কুটিরেই থাকে তাদের বাসসামান্য ঝড় বৃষ্টিতে ঘরের হয়…

  • সংক্রামক

    সংক্রামক রোগ চতুর্দিকে ছড়ায়একজন থেকে অন্য জনে গড়ায়। মানুষ থেকে মানুষেই নয় পশুপাখিথেকে মানুষে ছড়িয়ে ছিটিয়ে রয়। পশু-পাখি থেকে পশু-পাখির মধ্যেমানুষ থেকে পশু পাখির সান্নিধ্যে । বর্তমানে সংক্রামক রোগ এর বিস্তারঅনেকাংশে কমে হয়েছে যত নিস্তার। অসংক্রামক মহামারী জীবন ঘাতীমানুষের জন্য হয়েছে একান্ত সাথী। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে ম্যালেরিয়ারজীবাণু সংক্রামক রোগ বিভিন্ন এরিয়ার।

  • রেহাই নেই

    হঠাৎ কি যে হলোপিছে একজন ছিলসে কোথায় গেল ? দেখলো থাকিয়েওকে নিয়ে যাচ্ছেএকদল হাঁকিয়ে! দেরি নাহি করেতাড়াতাড়ি তারাগাড়িতেই ভরে! সাহায্যের তরেলোকটি তখনকাঁদে কত জোরে! তারে করতে রেহাইলোকজন এগিয়েছাড়ার দিল দোহাই! দেয়না তাকে ছাড়জোরে বলে মোরাভেংগে দিবই হাড়! জানা যায়নি পরেকরল কি যে ওরাফেলছে হয়ত মেরে!

  • পরিশ্রমী

    ক্ষুদ্র প্রাণী পিঁপড়া অক্লান্ত পরিশ্রম করেপিঁপড়ার দেহের ওজনের তুলনায় ২০ গুণবেশি বহনের ক্ষমতা তাদের শরীরে ধরে। পৃথিবীতে প্রায় ১০ হাজার প্রজাতির আছেপিঁপড়া খুবই পরিশ্রমী তারা ওদের মত মেধাকাজে লাগালে আমাদের সফলতা রয়েছে। অলস ব্যক্তিরা কখনো পারে না হতে সফলবুদ্ধি থাকলেও একনিষ্ঠ কাজের অভাবেইসকলের পেছনে থাকে ফলে সব হয় বিফল। প্রত্যেকের মধ্যে রয়েছে প্রবল আবেগ শক্তিসঠিক…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *