ঈদের সওগাত

এবার রোজা শেষে আসছে
মুসলিমদের খুশির ঈদের দিন
সাউমের যতো বদলা দিতে
স্বয়ং সৃষ্টিকর্তা হোন জামিন।

সাউম রেখে সত্যবাদীর দিলে
আত্ব বিশ্বাস ও ইমানের বলে
যেমন শিশুরা মায়ের কোলে
তারা ভূমিষ্ট হয়ে থাকে নবীন।

পরিষ্কার করে মনের কালি
সকলে আল্লাহ আল্লাহ বলি
পরষ্পর করে রয় গলাগলি
একে অন্যকে বাসে না ভিন।

কলহ বিসম্বাদ সকলে ভুলে
আরো আল্লাহু আকবর বলে
দাঁড়িয়ে সোজা এক সামিলে
ভেদাভেদ মিটিয়ে কিন্তু চলে।

মোদের ধর্মের সৌন্দর্য কতো
প্রস্ফুটিত থাকে ছবির মতো
বিত্তবানদের কাছে আহ্লাদিত
যতোও নিঃস্ব এতিম মিসকিন।

চেয়েছেন যাহা আল্লাহ-নবি
ভেসে উঠে থাকে সেই ছবি
সব আমলনামাতে লেখা হবি
কে কঠোর আর কে মোমিন।

কত উল্লাস সবার দেখা যায়
সুখ শান্তির বাতাস লাগে গায়
যতো মুসলমান সব তাহা চায়
উৎফুল্ল হোক আকাশ জমিন।

Similar Posts

  • আমরা কৃতজ্ঞ !

    হে দয়াময় মোদের সৃষ্টিকর্তা প্রভুতোমার কৃপায় আমরা পৃথিবীতেআশরাফুল মাখলুকাত হিসেবেইজন্ম গ্রহণ করে কতো ভাগ্যবানহয়েছি তাই গর্বিত মোরা কখনোদয়া হতে দূরে যেন না থাকি কভু! সৃজন করেছো উপাসনার তরেএকান্ত তোমার অসীম করুণারফলে সকলে ধরণীর বুকে সুখীসমৃদ্ধভাবে জীবন যাপন করেইযাচ্ছি অনবরত এগুলোর জন্যকৃতজ্ঞতা জানাই বন্দেগী করে! হে খোদা তুমি কতো মেহেরবানআমরা সবে ভুমিষ্টের পর থেকেঅফুরন্ত প্রয়োজনীয় যতো…

  • অতৃপ্ত পৃথিবী !

    অতৃপ্ত পৃথিবীতে যত আয়োজনআজ অর্ধেক তাঁরই মিথ্যে মায়াআরো বাকি অর্ধেকই প্রয়োজন। যাকে অতিরিক্ত সম্মান দিয়েছিতাঁর প্রাপ্য সম্মানের চেয়ে আমিততটুকু যেন ক্ষতি করে নিয়েছি। আল্লার ভয়ে যা কিছু ছেড়ে দিবেআল্লাহর পক্ষ থেকে তার চেয়েইআরোও উত্তম কতো কিছু পাবে! যাহা হৃদয় হতেও উৎসারিত হয়উহাই শ্রেষ্ঠ দান এবং রসনা হতেক্ষরিত হয়ে ব্যথা দূর করতে রয়! ভালোবাসা যত বৃদ্ধি…

  • বিয়ে বাড়ি 

    হৈ চৈ কাণ্ড  রৈ রৈ শব্দ খুশিতে সব অজস্র রব শিশু কিশোর  যুবক দোসর। মেয়ে কন্যা  খুশির বন্যা  হাসি কান্না কতকি রান্না উল্লাস আনন্দ  আরো মহানন্দ।

  • দৃষ্টি নন্দন

    আল্লাহতায়ালা সবকিছু করেছেন সুশোভিততাঁর সুনিপুণ সৃজন দক্ষতায় সৃষ্টি জগতেরসৌন্দর্য নান্দনিকতায় রেখেছেন সুসজ্জিত। চন্দ্র সূর্য তারকা দ্বারা রেখেছেন সৌন্দর্যময়আকাশ আর জমিনকে গাছ-গাছালি ফলফলাদিপূর্ণ করেছেন দৃষ্টি নন্দন শোভাময়। পাহাড় -পর্বত নদী-নালা সৃষ্টি মানুষের দায়খাল বিল পুকুর ভরা জল চতুষ্পদ জন্তুকেদিয়েছেন অধীন করে যাতে উপকার পায় । সব চেয়ে শ্রেষ্ঠ সুন্দরতম সৃষ্টি হচ্ছে মানুষআল্লাহ সুশ্রী গঠন উত্তম অবয়ব-চেহারায়তৈরি…

  • রহিম ও রহমান

    মানুষ জীবজন্তু সব খোদার সৃষ্টি,তাদের কল্যাণেই তিনি দেন বৃষ্টি।গাছ পালা তরুলতা বৃষ্টি যে পায়,সজীবতা আসে প্রাণে বৃষ্টির দায়।খোদা করেছেন সৃষ্টি মানব-জীন,সুযোগে থাকে জীন করতে হীন।জীন চীর শত্রু ইনসান এর যে হয়,মহাগ্রন্থ আল কোরানে প্রমাণ রয়।জীনদের প্রধান কাজ ধোকা দেয়া,মানব জাতিকে তারা কুপথে নেয়া।আশরাফুল মাখলুকাত মোরা সব,দৃঢ়মনে আল্লাহ রাসুলের পথে রব।মহান আল্লাহ পাক রহিমও রহমান,আল্লাহর রাসুল(সঃ)…

  • রে পাষাণ !

    রে পাষাণ তোর কি কোনই দয়া মায়া নেইএতো করে তোকে বলার পর তুই এখনোঅবহেলা করেই যাচ্ছিস আগের মত যেই! দেখো এ পৃথিবীতে কেহই দীর্ঘ স্থায়ীযে নয়অনাদর আর অবহেলা করতে পারিস তুইউদরের সন্তান হয়ে বেখবর ইহা কিরে সয়! ছোট ছিলে যবে আদর দিয়ে রেখেছি বুকেকত কষ্ট উপেক্ষা করে মায়া মমতায় ভূলেযেতাম দুঃখ দুর্দশা যতই চেয়ে তোর…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *